মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

যেখানে সম্পর্কের মাঝেও দূরত্ব থাকে

ছোট লেখা |

যেখানে সম্পর্কের মাঝেও দূরত্ব থাকে মুখে হাসি থাকলেও মাঝে মাঝে মনে হয়, “আমি কি কারও জীবনে আসলেই গুরুত্বপূর্ণ?” কাছাকাছি থেকেও আমরা যেন একে অপরের থেকে অল্প অল্প দূরে সরে যাচ্ছি। কথাগুলো কমে এসেছে, বোঝাপড়ার ফাঁক গুলো বড় হতে থাকে। যখন একসঙ্গে সময় কাটাই, তখনও যেন আগে যেরকম উষ্ণতা থাকে না। প্রয়োজন ছাড়া কথা বললে মনোযোগ পাওয়া মুশকিল হয়ে পড়ে। অন্তরের ভাব ভাগাভাগি করা হলেও, ধীরে ধীরে সবাই নিজেকে একটু একটু করে আলগা করে নিচ্ছে। অবহেলা যখন বাড়ে, তখন মনের গহীনে দূরত্ব বেড়ে যায়, এমনকি যাদের কাছ থেকে সবচেয়ে বেশি আশা করি, তাদের কাছেও যেন জায়গা কমে আসে। ছোট ছোট হৃদয়স্পর্শী মুহূর্তগুলো যখন ফুরিয়ে যায়, তখন সম্পর্কের ভিত্তি দুর্বল হতে শুরু করে। এমন পরিস্থিতিতে সম্পর্ক শুধু একটা বাধ্যবাধকতা মনে হয়, আর মনের একাকীত্ব বাড়তে থাকে। যেখানে একে অপরের প্রতি সম্মান থাকে না, সেখানে দুজনের ভিতর অজান্তেই ফাঁক তৈরি হয়।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন