যেতে দেওয়া
জীবনদর্শন |
৬. ৭. ৮. ৯. ১০. আমি কখনো তোমাকে ধরে রাখার চেষ্টা করিনি। কারণ আমি জানতাম, জোর করে কাউকে ধরে রাখা যায় না।
যে থাকতে চায়, সে থাকে। যে যেতে চায়, সে যায়।
তুমি যেতে চেয়েছিলে। তাই আমি তোমাকে যেতে দিয়েছি।
কিন্তু ভেতরে ভেতরে চেয়েছিলাম তুমি থামো। একবার পেছনে ফিরে তাকাও।
তুমি তাকাওনি। আর আমি সেটা দেখে বুঝে গেছিলাম, আমার চাওয়াটা শুধু আমারই ছিল।
•
লেখক: মাহবুব সরদার সবুজ