যত্নেই সম্পর্ক বেঁচে থাকে
ছোট লেখা |
কিছু মানুষ জীবনে আসে খুব সহজভাবে, কিন্তু তাদের উপস্থিতি ধীরে ধীরে এত আপন হয়ে যায় যে একসময় দিনটা তাদের খোঁজ ছাড়া অসম্পূর্ণ লাগে। তারা হয়তো খুব বেশি কিছু করে না, তবুও তাদের একটা সাধারণ বার্তা, একটা আন্তরিক প্রশ্ন, একটা মনোযোগী উত্তর মনকে সুন্দর করে দেয়।
ভালোবাসা সব সময় বড় আয়োজনের নাম নয়। কখনো কখনো ভালোবাসা থাকে খাবার খেয়েছ কি না জিজ্ঞেস করার মধ্যে, ব্যথা পেলে মন খারাপ করার মধ্যে, রাগ করলেও পাশে থাকার ইচ্ছার মধ্যে।
যে মানুষ আপনাকে নিজের মতো করে গ্রহণ করে, আপনার ভুল দেখেও আপনাকে ছোট করে না, আপনার দুর্বল মুহূর্তে আপনাকে দোষ দেয় না, সে মানুষ জীবনে খুব সহজে পাওয়া যায় না। এমন মানুষকে ধরে রাখতে হলে অহংকার নয়, যত্ন দরকার।
##
লেখক: মাহবুব সরদার সবুজ