মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

যত্নের অভ্যাস সম্পর্ক বাঁচায়

ছোট লেখা |

ভালোবাসা কখনো শুধু অনুভূতির বিষয় নয়, এটা একটা অভ্যাসও। প্রতিদিন খোঁজ নেওয়া, ছোট করে হলেও কথা বলা, ভুল হলে ক্ষমা চাওয়া, প্রিয় মানুষের মন ভালো করার চেষ্টা করা—এসব অভ্যাস সম্পর্ককে টিকিয়ে রাখে। যে সম্পর্কের মধ্যে যত্নের অভ্যাস হারিয়ে যায়, সেখানে ধীরে ধীরে দূরত্ব বাড়ে। মানুষ তখন একসাথে থেকেও আলাদা হয়ে যায়। কারণ শুধু সম্পর্কের নাম থাকলেই মন কাছে থাকে না, তার জন্য নিয়মিত যত্ন দরকার। প্রিয় মানুষকে ভালোবাসলে তাকে অভ্যাসে রাখুন, কিন্তু অবহেলার অভ্যাসে নয়। তাকে মনে রাখার অভ্যাসে, সম্মান করার অভ্যাসে, তার কথা শোনার অভ্যাসে। ভালোবাসা তখনই দীর্ঘ হয়, যখন যত্ন প্রতিদিনের স্বাভাবিক অংশ হয়ে যায়। এই নিয়মিত যত্নই মায়াকে প্রতিদিন নতুন রাখে। ##

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন