যত্নকে দুর্বলতা ভাববেন না
জীবনদর্শন |
কিছু মানুষ খুব দেরিতে বুঝে, তার জীবনে যে মানুষটি সবচেয়ে বেশি যত্ন করত, তাকেই সে সবচেয়ে বেশি অবহেলা করেছে। কারণ সত্যিকারের যত্ন অনেক সময় চিৎকার করে নিজের উপস্থিতি জানায় না। সে চুপচাপ পাশে থাকে, খোঁজ নেয়, ভুল মাফ করে, অপেক্ষা করে, আবার স্বাভাবিক হয়ে যায়। আর মানুষ এই স্বাভাবিক হয়ে যাওয়াকেই নিশ্চিত অধিকার বলে ভুল করে।
কিন্তু কেউ চিরদিন একইভাবে থাকে না। যার মন বারবার ভাঙে, সে একসময় কথা কমিয়ে দেয়। সে আর আগের মতো খোঁজ নেয় না, অভিমান জানায় না, ব্যাখ্যা চায় না। তখন অনেকেই বুঝতে পারে, যে মানুষটিকে সহজ ভেবেছিল, সে আসলে খুব মূল্যবান ছিল।
তাই যারা আপনার জন্য সত্যিকারের চেষ্টা করে, তাদের অবহেলা করবেন না। যত্নকে দুর্বলতা ভাববেন না। যে আপনাকে বারবার সুযোগ দেয়, সে অমূল্য; কিন্তু তারও একদিন সীমা শেষ হতে পারে। মানুষ থাকতেই মানুষকে সম্মান দিন।
একদিন খুব দেরি হয়ে গেলে অনুতাপ কাজ করে না। তাই ভালোবাসার মানুষকে আজই বুঝিয়ে দিন, তার থাকা আপনার কাছে মূল্যবান।
লেখক: মাহবুব সরদার সবুজ