মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

বিচ্ছেদের কবিতা

বিচ্ছেদ, বিরহ, স্মৃতি, নীরব কষ্ট এবং হারানোর অভিজ্ঞতা নিয়ে মাহবুব সরদার সবুজের বাংলা কবিতা ও লেখা।

নির্বাচিত লেখা ও রিসোর্স

  • — নিঃস্বার্থ ভালোবাসা

    আমরা যাকে ভালোবাসি, যাকে সবচেয়ে বেশি অনুভব করি, সে কষ্ট দিলে বা আঘাত করলেও সেই কষ্ট তীব্র হলেও তাকে ভালোবাসা থেকে বঞ্চিত করা যায় না। দূরত্বও বাড়ানো যায় না।…

  • স্মৃতির গভীর ক্ষত — অনুগদ্য

    কেউ কাউকে হারালে মরে যায় না, বরং মনের ভেতর শূন্যতা বাড়তে থাকে। ছেড়ে যাওয়া মানুষটার স্মৃতিগুলো ক্ষতের মতো দাগ হয়ে থেকে যায়। চাইলেই সেগুলো মুছে ফেলা যায় না।

  • মানুষের বহুরূপী পরিবর্তন — অনুগদ্য

    পুরোনো মেসেজ শুধু স্মৃতি নয়, সেগুলো মনে করিয়ে দেয়– মানুষ পরিবর্তনশীল প্রাণী। মানুষের রূপ শুরুতে চেনা যায় না বলেই অনেক জীবন একসময় জীবন্ত লাশে পরিণত হয়।

  • লুকায়িত দুঃখের আখ্যান — অনুগদ্য

    কারো জন্য জীবন থেমে থাকে না, জীবন জীবনের মতো ঠিকই চলে যায়। সময় বদলায়, মানুষ বদলায়– শুধু থেকে যায় মনের মাঝে কিছু লুকায়িত স্মৃতি আর দুঃখ।

  • অনুপস্থিতির মূল্যায়ন — অনুগদ্য

    মানুষ আপনার কদর বোঝে কেবল তখনই, যখন আপনি তার জীবনে অনুপস্থিত। কাছে থাকতে যাকে অবহেলা করা হয়, হারিয়ে ফেলার পর তার স্মৃতিই সবচেয়ে বেশি পীড়া দেয়।

  • স্মৃতির তৃষ্ণার্ত প্রহর — অনুগদ্য

    আমার শূন্যতায় তোমার মন খারাপ হোক। আমাকে দেখার ভীষণ তৃষ্ণা জাগুক। মন খারাপের মুহূর্তে আমাকে মনে করে তোমার ঠোঁটে এক চিলতে হাসির জন্ম হোক।…

  • ভোলার বৃথা আপ্রাণ চেষ্টা — অনুগদ্য

    কাউকে ভোলার জন্য মরিয়া হয়ে উঠবেন না। যাকে ভোলার জন্য মরিয়া হয়ে উঠবেন, তার কথাই তত বেশি মনে পড়বে। নিজের মতো করে জীবন অতিবাহিত করতে থাকুন। ধৈর্যের বাঁধও একদিন ভেঙে যায়।…

  • সুখ নিজের আয়ত্তে — অনুগদ্য

    মানুষের জীবনে সবচেয়ে বড়ো ভুল হলো– অন্যের মাঝে নিজের সুখ খোঁজা। যেদিন বুঝবে তোমার সুখ তোমার হাতে, সেদিন আর কারো অবহেলা কষ্ট দিতে পারবে না।

  • ক্ষমার মাধ্যমে আত্মমুক্তি — অনুগদ্য

    তুমি কাউকে ক্ষমা করতে পারছ না মানে তুমি এখনো সেই কষ্টটা বহন করছ। ক্ষমা করো নিজের জন্য, যাতে সেই মানুষটার দেওয়া কষ্ট তোমার বাকি জীবনটা নষ্ট করতে না পারে।

  • একাকীত্বের স্নিগ্ধ শান্তি — অনুগদ্য

    যে মানুষটা তোমার সাথে থেকে তোমাকে একা অনুভব করায়, তার সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। একাকীত্ব কখনো কষ্টের নয়, কষ্টের হলো ভুল মানুষের সাথে থাকা।

  • অবহেলায় হারানো সত্তা — অনুগদ্য

    সে জানে আমি থাকব, জানে বলেই সে আগলে রাখে না। এমনভাবে অবহেলা করে, যেন আমি না থাকলেই তার শান্তি!

  • স্বপ্নভঙ্গের করুণ আর্তনাদ — অনুগদ্য

    আমি ভালোবেসেছিলাম, তুমি বিচ্ছেদের অজুহাত খুঁজলে। আমি পাশে থাকার স্বপ্ন দেখেছিলাম, তুমি সেই স্বপ্ন ভাঙতেই ব্যস্ত ছিলে। আমি সম্মান ও ভরসা করেছিলাম, তুমি আমাকে দুর্বল ভেবে অবহেলা করলে।…

  • স্মৃতির শীতল আশ্রয় — অনুগদ্য

    মন খারাপের আশঙ্কা হলে আমায় দিয়ো ডাক, বাতাসের মতো ছুটে যাবো। মন খারাপের স্মৃতি নিয়ে ভালোবাসার স্পর্শে বুকে টেনে নিয়ো, শান্তি তুমি খুঁজে পাবে আমার বুকের মাঝে।

  • অভিনয়ের হাসির আড়ালে — অনুগদ্য

    ভোলা যায় না, ভুলে থাকার অভিনয় করতে হয়। হাসি না এলেও, অভিনয়ের হাসি ঠোঁটে রাখতে হয়। আজকাল মানুষকে বিশ্বাস করতেও কষ্ট হয়, তবু সরল মনে বিশ্বাস করে বারবার ঠকতে হয়।…

  • হৃদয় খুঁড়ে বেদনা আনা — অনুগদ্য

    প্রিয় মানুষের বদলে যাওয়ার বেদনা, মৃত্যুর চেয়েও ভয়াবহ। মৃত্যু হুট করে আসে, হুট করে নিয়ে যায়, আর বদলে যাওয়ার বেদনা– নিঃশ্বাস যতদিন থাকে, ততদিন মৃত্যুযন্ত্রণার মতো কষ্ট দিয়ে য…

  • বিবর্ণ স্মৃতির পাতায় — অনুগদ্য

    আমি বোকা নই, চুপচাপ আছি বলে ভেবো না আমি কিছু জানি না, বরং আমি সবকিছু জানি– শুধু চুপ থেকে মানুষের অভিনয়গুলো দেখি।

  • স্মৃতির ধুলোমাখা শহর — অনুগদ্য

    নিজেকে সঠিক প্রমাণ করার জন্য কখনো কাউকে আগ বাড়িয়ে বোঝাতে যাওয়া শ্রেয় নয়। তুমি যদি সত্যিই সঠিক হও, তবে একসময় তা ঠিকই প্রকাশ পাবে। কারণ সত্য কখনো চাপা থাকে না।

  • বিচ্ছেদের করুণ সুর — অনুগদ্য

    সময় দিয়ে আমায় কিনে নিয়ো, ব্যস্ততার অজুহাতে দূরে ঠেলে দিয়ো না। রেখে দিয়ো তোমার বুকের বাঁ পাশে, ছুঁয়ে দিয়ো আমায় তোমারই কোমল হাতে।

  • বিচ্ছেদের নীল বেদনা — অনুগদ্য

    অন্যের সম্পর্কে কেউ বাজে মন্তব্য করলে, তা যাচাই-বাছাই না করে বিশ্বাস করো না। কিছু মানুষ আছে, যারা সম্পর্ক ফাটল সৃষ্টি করার জন্য মিথ্যা গল্প-কাহিনি শুনিয়ে ঝামেলা বাধায়।

  • বিবর্ণ স্মৃতির ক্যানভাস — অনুগদ্য

    মানুষ চেনার সাধ্য আমার নেই। যতবারই মানুষ চিনতে যাই, ততবারই বিশ্বাস করে ঠকে যাই। এই শহরে আমি কখনো মানুষ চিনতে পারিনি, কিন্তু মানুষের রূপ বদলাতে দেখেছি।

  • মন ভাঙার মহাকাব্য — অনুগদ্য

    অবিশ্বাস্য অভিনয়ে মানুষকে হারানো যায়, মিথ্যা দিয়ে ঢেকে রাখা আত্মচিৎকারের বোবা কান্না আরশে পৌঁছে যায়। আরশের মালিকের কাছে ন্যায়বিচার বিদ্যমান।…

  • একাকীত্বের মৌনতা — অনুগদ্য

    শেষ বিদায়ে তোমাকে জড়িয়ে ধরার সেই শেষ মুহূর্তটুকু ভুলে যাইনি। স্মৃতি মনে করে যতটা না অশ্রু আসে, তার চেয়ে শতগুণ বেশি অশ্রু ঝরে শেষ বিদায়ের কথা মনে হলে।…

  • স্মৃতির ভগ্ন শহর — অনুগদ্য

    তোমার বলা পরিকল্পনাগুলো শুনে মনে হয়েছিল, ভাগ্যক্রমে বুঝি একজন সঠিক মানুষ পেয়েছি। কিন্তু সময়ের সঙ্গে বুঝতে পারলাম, সবই ছিল ছলনার মিষ্টি ভাষা।…

  • অশ্রুভেজা স্মৃতির পাতা — অনুগদ্য

    ভালোবাসা কখনো ফুরাবে না, ভালোবাসা বুকের মাঝেই লুকিয়ে থাকবে। সবশেষে আমার মনে তুমিই থাকবে, ভাগ্যের নির্মম পরিহাসে তুমি হয়ে যাবে অন্য একজনের।

সম্পর্কিত বাংলা সাহিত্য topic

সব বাংলা কবিতা ও লেখা পড়ুন | বাংলা ই-বুক দেখুন