বাংলা গল্প ও বাস্তব লেখা
বাস্তবতা, সম্পর্ক, অভিজ্ঞতা, স্মৃতি এবং জীবনঘনিষ্ঠ অনুভূতি নিয়ে বাংলা গল্পধর্মী লেখা।
নির্বাচিত লেখা ও রিসোর্স
- নতুন করে বাঁচা শুরু করো — জীবনদর্শন
রাত জেগে চোখের নিচে দাগ জমাচ্ছো, তাতে কি ভাঙা মন একটু হলেও সারে? যে চলে গেছে, তাকে আঁকড়ে ধরে নিজেকেই কেন বারবার কষ্ট দিচ্ছো? স্মৃতিগুলো ধরে রাখলে কেউ ফিরে আসে না, বরং নীরবে তোমাকেই আরও ক্লান্ত করে তোলে। নিজেকে এভাবে হারিয়ে ফেলা কোনো সমাধান নয়, কারণ
- চুপ থাকাই সঠিক সিদ্ধান্ত — জীবনদর্শন
আমি একসময় বুঝেছি, সব কথা সবার কাছে বলা যায় না, কারণ সবাই সব কথার মূল্য দিতে জানে না। আমি অনেকবার অনেক কিছু বলতে গিয়েও বলিনি, কারণ সামনে থাকা মানুষটার ভেতরে সেই জায়গাটা খুঁজে পাইনি। সব মানুষ পাশে থাকলেই আপন হয় না, আবার কাছে এলেই যে বুঝবে—তাও নয়। কিছু
- নিজের কাছেই ফিরে আসতে হয় — জীবনদর্শন
জীবনের পথে কিছু সময় এমন আসে, যখন কাউকে খুব করে প্রয়োজন হয়, তবুও কাউকে ডাকার মতো সাহস হয় না। আমি অনেকবার হাত বাড়াতে চেয়েছি, কিন্তু মাঝপথেই থেমে গেছি— কারণ আমি জানতাম, সেই হাত ধরা হবে না। মানুষের ভিড়ে থেকেও একা লাগতে পারে— এই সত্যটা আমি ধীরে ধীরে শিখে
- আমাকে কি পারতে না নিজের করে রাখতে? — বিচ্ছেদ
আমাকে কি পারতে না নিজের করে রাখতে? এত সহজে কী করে ছেড়ে দেওয়া যায় কাউকে, যাকে একসময় নিজের চেয়েও বেশি চাওয়া হয়েছিল? আমি তো খুব বেশি কিছু চাইনি, শুধু একটু জায়গা চেয়েছিলাম তোমার পাশে— যেখানে নিশ্চিন্তে বলতে পারতাম, এই মানুষটা আমার। তুমি চাইলে গল্পটা অন
- নিজেকেই এমন করে গড়ে নিতে হয় — জীবনদর্শন
আমি মানুষ হতে পারিনি, মানুষের রূপে থাকলেও আমি মূলত পাথর। একসময় ছোট ছোট ব্যাপারে ভেতরটা নড়ে উঠত, এখন বড় কিছুতেও তেমন ছুঁতে পারে না, কারণ নিজেকে ধীরে ধীরে শক্ত করে নিয়েছি। আমার অনুভূতি নেই—এমন নয়, আসলে তা প্রকাশ করার ইচ্ছে হারিয়ে গেছে। কেউ কষ্ট দিলে আ
- দুঃখের সাথেই মানিয়ে নিতে হয় — জীবনদর্শন
মানুষ জানে, দুঃখ চিরতরে জীবন থেকে হারিয়ে যায় না, তবুও সে দুঃখকে এড়িয়ে চলার পথ বারবার খুঁজে যায়। মানুষ মনে করে, যদি দুঃখ থেকে একটু দূরে থাকা যায়, তাহলে হয়তো কষ্টটাও কিছুটা কমে আসবে। কিন্তু সত্যিটা অন্যরকম— দুঃখকে এড়িয়ে গেলে তা হারায় না, বরং অন্য সময়,
- আচরণই আসল পরিচয় — জীবনদর্শন
আমার কাছে মানুষের আচরণই আসল পরিচয়। কে কীভাবে কথা বলে, কেমন ব্যবহারে আগলে রাখে— এসব আমি গভীরভাবে লক্ষ্য করি। যার মধ্যে শ্রদ্ধা আর ভদ্রতা নেই, সে আমার কাছে কত বড়, তা গুরুত্বপূর্ণ নয়। আমার দৃষ্টিতে সে ছোট, খুব ছোট। তার সঙ্গে আমার পথ কখনো মিলবে না।
- অনুভূতির অসমতা — জীবনদর্শন
আমি খেয়াল করেছি, আমি মানুষকে যতটা গভীরভাবে অনুভব করি, আমাকে কেউ ততটা গভীরভাবে অনুভব করে না। আমার কষ্ট, আমার অভিমান—সবই যেন আমার একার। কারো মনে হয় না জানতে, আমি আসলে কেমন আছি। আমার ছোট্ট ভুলগুলোও অপরাধ হয়ে যায়, কিন্তু অন্যের ভুল আমি সহজেই মেনে নি
- অব্যক্ত দীর্ঘশ্বাস — জীবনদর্শন
একসময় হয়তো বুঝতে হয়, এই পৃথিবীতে কেউ কারো জন্য অপেক্ষা করে না। সবাই ব্যস্ত নিজের নিজের গল্পের চরিত্র হতে, আর কিছু সম্পর্ক সময়ের স্রোতে হারিয়ে যায়, যেন কখনো ছিলোই না। কিছু কষ্ট ভাষা খুঁজে পায় না, কিছু অভিমান বোবা হয়ে থাকে। একটা সময়ের পর দুঃখ
- ভালোবাসা প্রমাণ — ভালোবাসা
কাছের মানুষটাকে যখন আমরা অনুভব করি, তখন মনে হয়—পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা আমরা। আর যখন তাদের অনুভূতি আমাদের ভাবনার সঙ্গে মেলে না, তখনই যেন আমরা সবচেয়ে দুঃখী মানুষ হয়ে যাই। আমরা কষ্ট পেতেও যেন ভালোবাসি, তাই হয়তো ভালোবাসার মতো এত কঠিন কাজও করে
- মনের মানুষের কথা — ভালোবাসা
আমি তাকে ভীষণ ভালোবাসি, যার সঙ্গে কথা বলে আমি তৃপ্তি পাই। আমি তাকে আগলে রাখি, যে আমাকে কথা বলার প্রতিশ্রুতি দেয়। আমি তাকে হারাতে দিই না, যার সঙ্গে কথা বলে আমি সুখে থাকি। আমি তাকে নিজের করে রাখি, যার কথা ভাবলে ঠোঁটে হাসি ফুটে। আমি তাকে মাথার মুকুট
- দূরত্বের কৌশল — বিচ্ছেদ
জীবন থেকে কেউ হুট করে হারিয়ে যায় না, মানুষ ধীরে ধীরে দূরত্ব বাড়ায়। কিছু মানুষ থাকে, যারা আপনাকে কখনো সরাসরি ছেড়ে যাবে না, বরং এমন পরিস্থিতি তৈরি করবে, যাতে আপনিই একদিন বাধ্য হয়ে সরে যাবেন। তারা চায়, বিদায়টা যেন আপনার সিদ্ধান্ত মনে হয়, যাতে
- ভালো মানুষেরা সবসময় ঠকে — জীবনদর্শন
ভালো মানুষেরা সবসময় ঠকে, কারণ তারা সবাইকে নিজের মতো করে ভাবে। তারা বিশ্বাস করে, ভালোবাসে, আগলে রাখে; আর সুযোগসন্ধানীরা ঠিক এই জায়গাতেই আঘাত করে। তারা অন্যের কষ্ট বুঝতে চায়, নিজের কষ্ট হাসির আড়ালে লুকিয়ে রাখে। শেষে একা হয়ে যায়, তবুও কাউকে দোষ
- বুকে মাথা রাখার তৃষ্ণা — বিচ্ছেদ
একটা সময় ছিল, তোমার বুকটাই ছিল আমার আশ্রয়। সব কষ্ট, সব অভিমান মুছে যেত তোমার নিঃশ্বাসের উত্তাপে। আজও ক্লান্ত হলে মনে হয়, একবার যদি মাথা রাখতে পারতাম তোমার বুকের ওপর। তবে বুঝতে পারতে, আমি এখনো তোমাকেই চাই। চারপাশে মানুষ অনেক, তবুও সেই আশ্রয়টা কো
- ভুলগুলো ক্ষমা করে দিও — ভালোবাসা
সবকিছু বুঝেও অনেক ভুল করেছি, কারণ তোমাকে হারানোর ভয়টা খুব বেশি ছিল। তোমার মুখে অভিমান দেখলে আমি নিজের দোষও ভুলে যেতাম। তোমার ভালোবাসা পেতে গিয়ে অনেক সময় নিজের অস্তিত্বও হারিয়েছি। আজ যদি আমার কোনো ভুল থেকে থাকে, তবে ক্ষমা করে দিও। ভালোবাসার মানু
- তুমি কেন মন না খুঁজে দেহ খুঁজো — ভালোবাসা
আমি তো দিয়েছিলাম মন, সবচেয়ে সহজ, সবচেয়ে সত্য অনুভব। তুমি দেখেছিলে চোখে, তবুও খুঁজেছিলে শরীরের ভাষা— যেখানে ভালোবাসার কোনো কথা ছিল না। আমি চেয়েছিলাম—তুমি বোঝো আমার নীরবতা, তুমি ছুঁয়ে দেখো আমার বিশ্বাস, তুমি জড়িয়ে ধরো আমার ভয়গুলোকে। কিন্তু তু
- নিষ্ঠুরতার শিকার — বিচ্ছেদ
আমি ভালোবেসেছিলাম নিঃস্বার্থভাবে। ভেবেছিলাম ভালোবাসা মানেই আগলে রাখা। ভেবেছিলাম, যার পাশে দাঁড়াবো, সে অন্তত একটুখানি বোঝাবে—"আমি তার প্রয়োজনীয়।" কিন্তু ভালোবাসার বদলে পেয়েছি অবহেলা, অপেক্ষার বদলে পেয়েছি না-বোঝার শূন্যতা। তুমি মুখে কিছু বলোনি, ক
- আমি মানুষ চিনিনি — জীবনদর্শন
আমি ভাবতাম, মানুষ চেনা খুব কঠিন কিছু নয়। হাসি দেখলেই ভাবতাম, এই বুঝি আপন। আস্তে আস্তে বুঝেছি— চেহারা নয়, মনটাই ছিল মুখোশে ঢাকা। যাদের ভালোবেসে বুকের ভেতর জায়গা দিয়েছি, তারা একে একে শিখিয়ে দিয়েছে— ভুল মানুষকে বেছে নেওয়াই যেন আমার অভ্যাস। আজ ন
- ভুল মানুষের শহর — জীবনদর্শন
একসময় ভেবেছিলাম, মানুষগুলো হয়তো অন্তর থেকে ভালো। কিন্তু সময় দেখিয়েছে— ভালোবাসার মুখোশের আড়ালে নীরবে দাঁড়িয়ে থাকে প্রতারণা। আজ আর কাউকে দোষ দিই না। নিজেকেই প্রশ্ন করি— কেন এত সহজে খুলে দিয়েছিলাম ভেতরের দরজাগুলো? নিজের ভাঙা টুকরোগুলো নিজেই জো
- ভালো মানুষকে ঠকানো হয় — ছোট লেখা
যে মানুষ অন্যকে ঠকাতে বা কষ্ট দিতে জানে না, সেই মানুষটাকেই খুব কৌশলে ভয়ঙ্করভাবে ঠকানো হয়।
- স্বার্থের জন্য স্বপ্ন ভাঙা — ছোট লেখা
আমরা মানুষ এতটাই ভয়ংকর যে নিজের স্বার্থ হাসিলের জন্য একটা মানুষের সাজানো স্বপ্নগুলো ভেঙে দিতে দ্বিতীয়বার ভাবি না।
- নীরবতাই যথেষ্ট — ছোট লেখা
বিনা কারণে যারা তোমার জীবনে দুঃখের গল্প তৈরি করেছে, তাদের অভিশাপ দিতে হয় না। শুধু তোমার নীরবতাই যথেষ্ট।
- অপমান নয়, শুধরে দিন — ছোট লেখা
আমি কারো অন্যায় দেখলে আমি তাকে অসম্মান বা অপমান করতে পারি না। অপমান করলেই সমাধান হয়ে যায় না; বরং এতে অপমানিত মানুষের মনে ক্ষতের জন্ম হয়। মানুষ মাত্রই ভুল। কারো ভুল দেখলে তাকে শুধরে দিন। কারো দুর্বলতার সুযোগ নিয়ে ক্ষতি করা কখনোই মনুষ্যত্বের কাজ
- সঠিক পথ দেখানোর মানুষ — ছোট লেখা
প্রত্যেক মানুষের জীবনে একজন মানুষ থাকা প্রয়োজন, যে মানুষটি ভুল-ত্রুটি সংশোধন করে সঠিক পথ দেখাবে।