মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

বাংলা স্ট্যাটাস ও ক্যাপশন

মন ছুঁয়ে যাওয়া বাংলা স্ট্যাটাস, ক্যাপশন, ছোট উক্তি এবং সামাজিক মাধ্যমে শেয়ারযোগ্য অনুভূতির লেখা।

নির্বাচিত লেখা ও রিসোর্স

  • হারিয়ে যায় শুধু তার গুরুত্ব — বিচ্ছেদ

    দূরত্ব বাড়িয়ে তুমি কী পেলে? আমিতো আজও সেই মানুষটার অপেক্ষায় আছি, যে তোমার একটি খবরের অপেক্ষায় থাকতো। বদলে গেছো শুধু তুমি, বদলে গেছে তোমার প্রয়োজন গুলো। একসময় যে মানুষটাকে ছাড়া একটা দিন তুমি কল্পনা করতে না, আজ তার সঙ্গেই দূরত্ব রেখে চলছো খুব সহজ আর স্বাভাবিকভাবে। হয়তো তুমি

  • সবাই প্রিয়জন হওয়ার যোগ্য নয় — ছোট লেখা

    কিছু মানুষ আছে, যারা সম্পর্কের সুযোগ নিয়ে আপনাকে নিজের ইচ্ছেমতো ব্যবহার করে। তারা আপনার অনুভূতির মূল্য দেয় না, বরং বারবার কষ্ট দিয়ে আপনাকে ভেঙে দেয়। আপনি চুপ করে সহ্য করেন, এই আশায় যে একদিন হয়তো তারা বদলাবে। কিন্তু সব মানুষ বদলায় না, কিছু মানুষ শুধু নেওয়াটাই জানে। তাই সবস

  • ভাঙা বিশ্বাস — বিচ্ছেদ

    যাকে তুমি ষোল আনা বিশ্বাস করবে, সে তোমার বিশ্বাসের মূল্য চার আনাও দেবে না। যার জন্য নিজের সবটুকু উজাড় করে দেবে, সে-ই হয়তো একদিন তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। কারণ সবাই ভালোবাসার মূল্য বোঝে না, সবাই অনুভূতির মর্যাদা দিতে জানে না। তুমি তাকে নিজের মানুষ ভাববে, আর সে তোমাকে প্রয়ো

  • শেষ মানে নতুন কিছুর আবির্ভাব — ছোট লেখা

    শেষ মানে শেষ নয়, শেষ মানে নতুন কিছুর আবির্ভাব। যা হারিয়ে যায়, সবই হারিয়ে যাওয়ার জন্য নয়, কিছু বিদায় আসে নতুন পথ দেখানোর জন্য। জীবনের প্রতিটি সমাপ্তির পেছনেই, লুকিয়ে থাকে আরেকটি শুরুর গল্প। আমরা শেষ দেখে ভয় পাই, কারণ সামনে কী আছে তা জানি না। তবুও সময় প্রমাণ করে, যা চলে গ

  • মানুষ হারিয়ে বুঝে — ছোট লেখা

    মানুষ আসলেই বড্ড অবুঝ, শুরুতে বুঝতে চায় না। যে মানুষটা তাকে অবহেলা করছে, তার জন্যই সে সবচেয়ে বেশি মায়া জমায়। বারবার কষ্ট পেয়েও বিশ্বাস করে, বারবার ভেঙেও ফিরে যায় একই মানুষের কাছে। কারণ তখন তার চোখে সত্য নয়, ইচ্ছেগুলো বেশি বড় হয়ে থাকে। কিন্তু একসময় সব হিসাব বদলে যায়, যখ

  • কেন শুধু তুমিই কষ্ট পাবে — বিচ্ছেদ

    কারো জন্য মনে দুঃখ পুষে রেখে, নিজেকে প্রতিদিন কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। তুমি যাকে রাত জেগে ভাবছো, সে হয়তো তোমাকে নিয়ে ভাবছেই না। তুমি যার অবহেলায় ভেঙে পড়েছো, সে অন্য কোথাও ভালো থাকার কারণ খুঁজে নিয়েছে। তুমি যার স্মৃতি আঁকড়ে ধরে আছো, সে অনেক আগেই এগিয়ে গেছে নিজের পথে।

  • বদলে যাওয়ার রূপ — বিচ্ছেদ

    বিষাক্ত সাপের চেয়েও ভয়ানক আপন মানুষদের বদলে যাওয়ার রূপ। কারণ সাপ কখন আঘাত করবে, সেটা নিয়ে মানুষ সতর্ক থাকে। কিন্তু আপন মানুষ আঘাত করলে, সেটার জন্য কেউ প্রস্তুত থাকে না। যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করা হয়, আঘাতটাও অনেক সময় তাদের কাছ থেকে আসে। যাদের জন্য মন খুলে দেওয়া হয়, তা

  • কিছু স্মৃতি কখনো ভোলা যায় না — ছোট লেখা

    কিছু স্মৃতি কখনো ভোলা যায় না। শত চেষ্টা করলেও সেগুলো মনের ভেতর জীবন্ত হয়ে থাকে। আর এই স্মৃতিগুলোই মাঝে মাঝে মানুষকে বড্ড একা করে দেয়।

  • কষ্টগুলো ভাগ করে নেওয়ার মতো — ছোট লেখা

    কষ্টগুলো ভাগ করে নেওয়ার মতো একজন মানুষের খুব প্রয়োজন হয়। কিন্তু বর্তমান সময়ে এমন একজন মানুষ খুঁজে পাওয়া সত্যিই অনেক কঠিন। সবাই শুধু নিজের স্বার্থটাই বোঝে।

  • মানুষের মন বোঝা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ — ছোট লেখা

    মানুষের মন বোঝা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। আজ যে তোমার জন্য পাগল, কাল সে তোমাকে চিনতেও অস্বীকার করতে পারে। এটাই পৃথিবীর সবচেয়ে বড় সত্যি।

  • যে সম্পর্কগুলোতে শুধু অভিনয় থাকে — ছোট লেখা

    যে সম্পর্কগুলোতে শুধু অভিনয় থাকে, সেগুলো বেশিদিন টেকে না। সত্যিকারের ভালোবাসায় কোনো অভিনয় লাগে না, সেখানে শুধু একে অপরের প্রতি টান থাকে।

  • সবকিছুর একটা শেষ আছে — ছোট লেখা

    সবকিছুর একটা শেষ আছে। কষ্টেরও শেষ আছে। আজ যে রাতটা তোমার কাছে সবচেয়ে বেশি কষ্টের মনে হচ্ছে, কাল সকালে নতুন একটা সূর্য তোমার জন্য নতুন কোনো সম্ভাবনা নিয়ে আসবে। শুধু একটু ধৈর্য ধরতে হবে।

  • মানুষের আসল রূপ তখনই বোঝা যায় — ছোট লেখা

    মানুষের আসল রূপ তখনই বোঝা যায়, যখন তোমার কাছে তাকে দেওয়ার মতো আর কিছু থাকে না। স্বার্থ ফুরিয়ে গেলে কাছের মানুষগুলোও কেমন যেন পাল্টে যায়।

  • সবাই তোমাকে বুঝবে, এমনটা আশা করা বোকামি — ছোট লেখা

    সবাই তোমাকে বুঝবে, এমনটা আশা করা বোকামি। কারণ তোমার জীবনের কষ্টগুলো শুধুই তোমার। অন্যরা কেবল সান্ত্বনা দিতে পারে, তোমার কষ্ট ভাগ করে নিতে পারে না।

  • ভালোবাসা কখনো মরে যায় না — ছোট লেখা

    ভালোবাসা কখনো মরে যায় না, মরে যায় মানুষের বিশ্বাস আর আস্থা। আর একবার বিশ্বাস ভেঙে গেলে, সেটা আর জোড়া লাগে না।

  • সম্পর্কের সবচেয়ে বড় ক্ষত তৈরি হয় তখন — ছোট লেখা

    সম্পর্কের সবচেয়ে বড় ক্ষত তৈরি হয় তখন, যখন তুমি বুঝতে পারো— যাকে তুমি সবকিছু মনে করতে, সে তোমাকে কিছুই মনে করত না।

  • যে মানুষটা তোমার কথা মনে রাখে না — ছোট লেখা

    যে মানুষটা তোমার কথা মনে রাখে না, তাকে বারবার মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। যে তোমাকে চায়, সে ভুলে যাওয়ার ভান করে না।

  • ভালোবাসা দিয়ে মানুষ বাঁধা যায় না — ছোট লেখা

    ভালোবাসা দিয়ে মানুষ বাঁধা যায় না, বাঁধা যায় শুধু বিশ্বাস দিয়ে। আর বিশ্বাস একবার ভাঙলে, ভালোবাসাও টেকে না।

  • অভিমানটা তখনই জন্ম নেয় — ছোট লেখা

    অভিমানটা তখনই জন্ম নেয়, যখন যে মানুষটার কাছ থেকে কিছু চাওয়ার ছিল না, সে মানুষটাই তোমাকে সবচেয়ে বেশি উপেক্ষা করে।

  • কারো মন জয় করতে পারলে তুমি সব পেলে — ছোট লেখা

    কারো মন জয় করতে পারলে তুমি সব পেলে। কারণ মন যার কাছে থাকে, সে মানুষটার জন্য সবকিছু করতে দ্বিধা থাকে না।

  • যে মানুষটা তোমার ভুলগুলো সবার সামনে তুলে ধরে — ছোট লেখা

    যে মানুষটা তোমার ভুলগুলো সবার সামনে তুলে ধরে, সে তোমার শুভাকাঙ্ক্ষী নয়। আপন মানুষ ভুল ধরিয়ে দেয় একান্তে, সবার সামনে নয়।

  • জীবনে এমন কিছু মুহূর্ত আসে — ছোট লেখা

    জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন সব ঠিক থাকলেও ভেতর থেকে ভালো লাগে না। সেই মুহূর্তগুলোতে নিজেকে একটু সময় দাও। নিজের সাথে কথা বলো, নিজেকে বোঝো। কারণ নিজেকে না বুঝলে, অন্য কেউ তোমাকে বুঝবে না।

  • মাটি যেমন বীজকে আঁকড়ে ধরে বাড়তে দেয় — ছোট লেখা

    মাটি যেমন বীজকে আঁকড়ে ধরে বাড়তে দেয়, তেমনি সত্যিকারের মানুষও তোমাকে আঁকড়ে ধরে তোমার ভেতরের সেরাটা বের করে আনে। এমন মানুষ জীবনে একজনও পেলে, তাকে কখনো হারিয়ো না।

  • বৃষ্টি যেমন মাটির তৃষ্ণা মেটায় — ছোট লেখা

    বৃষ্টি যেমন মাটির তৃষ্ণা মেটায়, তেমনি একজন সত্যিকারের বন্ধু তোমার মনের ক্লান্তি দূর করে দেয়। এই পৃথিবীতে এমন একজন মানুষ পাওয়াই জীবনের সবচেয়ে বড় পাওয়া।

সম্পর্কিত বাংলা সাহিত্য topic

সব বাংলা কবিতা ও লেখা পড়ুন | বাংলা ই-বুক দেখুন