মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

বৃষ্টির কবিতা

বৃষ্টি, বর্ষা, ভেজা মাটির গন্ধ ও বৃষ্টির দিনের একাকী অনুভূতি নিয়ে লেখা বাংলা কবিতার সংগ্রহ।

নির্বাচিত লেখা ও রিসোর্স

  • সুখের ঐকান্তিক প্রার্থনা — অনুগদ্য

    আমার জীবনে সহস্র কোটি দুঃখ আসুক, তবুও তোমাকে দুঃখ স্পর্শ না করুক। আমার শহরে কালো বৃষ্টি ঝরে পড়ুক, তোমার শহরে বসন্তের বৃষ্টি নেমে আসুক।…

  • অশ্রুর দীর্ঘশ্বাস ও অভিশাপ — অনুগদ্য

    চোখের জল অভিনয় নয়; দুঃখ পেলেই অশ্রু ঝরে দুই নয়ন জুড়ে। যাকে তুমি বিনা অপরাধে কাঁদাবে, তার সেই কান্না দীর্ঘশ্বাসে রূপ নিয়ে অভিশাপ হয়ে তোমার জীবনে ফিরে আসবে।

  • ভালোবাসার অমূল্য রতন — অনুগদ্য

    ভালোবাসা, তুমি কতই না মূল্যবান; তোমাকে পাওয়ার জন্য কত চোখের অশ্রু ঝরে। কেউ তোমাকে পেয়ে সুখের সাগরে ভাসে, কেউবা ভাসে দুঃখের সাগরে।

  • অশ্রুভেজা রাতের গল্প — অনুগদ্য

    মনে করতে পারো তুমি একা, কিন্তু আমার আত্মাটা সবসময় তোমার সঙ্গে থাকে। আবারো বলছি, যা-ই করো সাবধানে থেকো; মনে রেখ, তোমার জন্য কেউ অপেক্ষা করে।…

  • আবেগের মেঘলা আকাশ — অনুগদ্য

    তার কি আর যায় আসে? প্রয়োজন ফুরোলেই যে অবহেলা ছুড়ে দেয়। মিষ্টি মুখ নিয়ে সবাই কাছে আসে, কিন্তু তারা আসে প্রয়োজনের টানে। মানুষ হয়ে মানুষ চিনতে পারা এতটা সহজ নয়।…

  • একাকীত্বের মৌনতা — অনুগদ্য

    শেষ বিদায়ে তোমাকে জড়িয়ে ধরার সেই শেষ মুহূর্তটুকু ভুলে যাইনি। স্মৃতি মনে করে যতটা না অশ্রু আসে, তার চেয়ে শতগুণ বেশি অশ্রু ঝরে শেষ বিদায়ের কথা মনে হলে।…

  • অশ্রুভেজা স্মৃতির পাতা — অনুগদ্য

    ভালোবাসা কখনো ফুরাবে না, ভালোবাসা বুকের মাঝেই লুকিয়ে থাকবে। সবশেষে আমার মনে তুমিই থাকবে, ভাগ্যের নির্মম পরিহাসে তুমি হয়ে যাবে অন্য একজনের।

  • অশ্রুভেজা চোখের কোণ — অনুগদ্য

    যখন দেখেছি আকুতির আত্মচিৎকার তার হৃদয় স্পর্শ করতে পারেনি, তখন বুঝে গেছি, ভালোবাসা মরে গেছে; আমার স্থান আর তার মনে নেই। আছে শুধু দূরত্ব বাড়ার ভীষণ প্রবণতা।

  • অশ্রুর অব্যক্ত ভাষা — অনুগদ্য

    মনের ভেতরের কথাগুলো যখন প্রকাশের ভাষা হারিয়ে ফেলে, তখন সেগুলো অশ্রু হয়ে ঝরে।

  • আপনার কণ্ঠ শুনতে ইচ্ছে হয় — কবিতা

    আমি চুপচাপ থাকি অনেকক্ষণ, তারপর হঠাৎ করে মনটা কেমন করে ওঠে। মুঠোফোনটা হাতে নিই, নম্বরটা দেখতে দেখতে আঙুল থেমে যায়, সাহস হয় না কল দেওয়ার।…

  • তুমি আসবে বলে — কবিতা

    তুমি আসবে বলে, আমি নিজেকে যত্নে গুছিয়ে রাখি। তুমি আসবে বলে, পাহাড়ের ডাক, সমুদ্রের আহ্বান এড়িয়ে চলি, তোমার হাত ধরে একদিন দেখবো বলে।…

  • এই জন্মে তোমাকে ভোলা অসম্ভব — কবিতা

    এই জন্মে তোমাকে ভোলা অসম্ভব। তুমি আমার জীবনে শুধু একজন মানুষ নও, তুমি ছিলে প্রত্যেক মুহূর্তের অনুভব।…

  • আমি অতিরিক্ত কেউ নই — কবিতা

    আমি অতিরিক্ত কেউ নই। আমাকে ছাড়া কারও জীবন থমকে যাবে না। আমি কারও প্রথম পছন্দ নই, আমাকে ছাড়া কারও কিছু থেমে থাকে না। আমি আলাদা কিছু নই। আমার অভাবে আকাশ মেঘে ঢাকা পড়ে না।…

  • বৃষ্টি যেমন মাটির তৃষ্ণা মেটায় — ছোট লেখা

    বৃষ্টি যেমন মাটির তৃষ্ণা মেটায়, তেমনি একজন সত্যিকারের বন্ধু তোমার মনের ক্লান্তি দূর করে দেয়। এই পৃথিবীতে এমন একজন মানুষ পাওয়াই জীবনের সবচেয়ে বড় পাওয়া।

  • মেঘ যেমন আকাশ ছেড়ে যায় না — ছোট লেখা

    মেঘ যেমন আকাশ ছেড়ে যায় না, তেমনি যে মানুষটা তোমাকে সত্যিই ভালোবাসে, সে কোনো ঝড়েই তোমার পাশ ছাড়ে না।

  • ফুল ঝরে যায়, কিন্তু গাছ থাকে — ছোট লেখা

    ফুল ঝরে যায়, কিন্তু গাছ থাকে। মানুষও তেমন— কেউ কেউ জীবন থেকে চলে যায়, কিন্তু তাদের দেওয়া স্মৃতিগুলো শিকড়ের মতো মনের মাটিতে গেঁথে থাকে।

  • মাটির গন্ধ বৃষ্টির পর যেমন মনকে টানে — ছোট লেখা

    মাটির গন্ধ বৃষ্টির পর যেমন মনকে টানে, তেমনি আপন মানুষের একটু উষ্ণতা সব ক্লান্তি এক মুহূর্তে ভুলিয়ে দেয়। এই টানটুকুই বলে দেয়—কে আসলে আপন।

  • আকাশ কখনো একরঙা থাকে না — ছোট লেখা

    আকাশ কখনো একরঙা থাকে না। কখনো মেঘলা, কখনো রোদেলা। মানুষের মনও তেমনই— সব সময় এক রকম থাকে না। তাই কারো মন খারাপের দিনে তাকে একটু বুঝতে চেষ্টা করো।

  • মাটি যতই শক্ত হোক — ছোট লেখা

    মাটি যতই শক্ত হোক, বৃষ্টির পর নরম হয়ে যায়। মানুষের মনও তেমনই— যতই কঠিন হোক না কেন, সত্যিকারের ভালোবাসা পেলে সে মনটাও একদিন গলে যায়।

  • বাবা কখনো বলেননি ভালোবাসি — ছোট লেখা

    বাবা কখনো বলেননি ভালোবাসি। কিন্তু রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে প্রতিদিন কাজে গেছেন। সেই না বলা ভালোবাসাটুকু বুঝতে পেরেছি অনেক দেরিতে। তখন বলার সুযোগটা আর ছিল না।

  • বৃষ্টিতে ভেজার সেই আনন্দ — ছোট লেখা

    বৃষ্টিতে ভেজার সেই আনন্দ এখন আর নেই। এখন বৃষ্টি মানে শুধু ভেজা কাপড়, জ্যাম আর দেরি। শৈশব চলে যাওয়ার সাথে সাথে বৃষ্টিও কেমন যেন অন্যরকম হয়ে গেছে।

  • প্রতিটি বৃষ্টির দিনে তার কথা মনে পড়ে — ছোট লেখা

    প্রতিটি বৃষ্টির দিনে তার কথা মনে পড়ে। সে কি জানে, এই শহরে এখনো একজন মানুষ তার জন্য অপেক্ষা করে— কোনো প্রত্যাশা ছাড়াই, শুধু মনে রাখার জন্য?

  • মন যে যত্ন পায়, তবেই বাঁচে — ছোট লেখা

    মন যে যত্ন পায়, তবেই বাঁচে মানুষের মনে এমন একটি স্থান থাকে, যা নিয়মিত খেয়াল রাখা ছাড়া ধীরে ধীরে ঝরে পড়ে।…

  • ছোট ছোট আনন্দ — ছোট লেখা

    আমরা অনেক সময় ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পাই না। বড় কিছুর অপেক্ষায় থাকতে থাকতে জীবনের সুন্দর মুহূর্তগুলো মিস করে যাই। ভাবি, বড় কিছু পেলে সুখী হব, বড় কিছু অর্জন করলে শান্তি পাব।…

সম্পর্কিত বাংলা সাহিত্য topic

সব বাংলা কবিতা ও লেখা পড়ুন | বাংলা ই-বুক দেখুন