জীবনদর্শন ও বাস্তবতার লেখা
জীবন, সময়, সম্পর্ক, মানুষের মন এবং বাস্তবতার অভিজ্ঞতা নিয়ে জীবনমুখী বাংলা লেখা ও কবিতা।
নির্বাচিত লেখা ও রিসোর্স
- হারিয়ে যায় শুধু তার গুরুত্ব — বিচ্ছেদ
দূরত্ব বাড়িয়ে তুমি কী পেলে? আমিতো আজও সেই মানুষটার অপেক্ষায় আছি, যে তোমার একটি খবরের অপেক্ষায় থাকতো। বদলে গেছো শুধু তুমি, বদলে গেছে তোমার প্রয়োজন গুলো। একসময় যে মানুষটাকে ছাড়া একটা দিন তুমি কল্পনা করতে না, আজ তার সঙ্গেই দূরত্ব রেখে চলছো খুব সহজ আর স্বাভাবিকভাবে। হয়তো তুমি
- সবাই প্রিয়জন হওয়ার যোগ্য নয় — ছোট লেখা
কিছু মানুষ আছে, যারা সম্পর্কের সুযোগ নিয়ে আপনাকে নিজের ইচ্ছেমতো ব্যবহার করে। তারা আপনার অনুভূতির মূল্য দেয় না, বরং বারবার কষ্ট দিয়ে আপনাকে ভেঙে দেয়। আপনি চুপ করে সহ্য করেন, এই আশায় যে একদিন হয়তো তারা বদলাবে। কিন্তু সব মানুষ বদলায় না, কিছু মানুষ শুধু নেওয়াটাই জানে। তাই সবস
- ভাঙা বিশ্বাস — বিচ্ছেদ
যাকে তুমি ষোল আনা বিশ্বাস করবে, সে তোমার বিশ্বাসের মূল্য চার আনাও দেবে না। যার জন্য নিজের সবটুকু উজাড় করে দেবে, সে-ই হয়তো একদিন তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। কারণ সবাই ভালোবাসার মূল্য বোঝে না, সবাই অনুভূতির মর্যাদা দিতে জানে না। তুমি তাকে নিজের মানুষ ভাববে, আর সে তোমাকে প্রয়ো
- শেষ মানে নতুন কিছুর আবির্ভাব — ছোট লেখা
শেষ মানে শেষ নয়, শেষ মানে নতুন কিছুর আবির্ভাব। যা হারিয়ে যায়, সবই হারিয়ে যাওয়ার জন্য নয়, কিছু বিদায় আসে নতুন পথ দেখানোর জন্য। জীবনের প্রতিটি সমাপ্তির পেছনেই, লুকিয়ে থাকে আরেকটি শুরুর গল্প। আমরা শেষ দেখে ভয় পাই, কারণ সামনে কী আছে তা জানি না। তবুও সময় প্রমাণ করে, যা চলে গ
- সবাই থেকে যাওয়ার জন্য আসে না — বিচ্ছেদ
সবটুকু দিয়ে তাকে আগলে রাখার চেষ্টা করেছি, তবুও সে আমার কাছে থেকে যায়নি। হাজারবার ভেবেছি, কোথায় আমার ভুল ছিল, কোন জায়গাটায় কম পড়ে গিয়েছিলাম আমি। পরে বুঝেছি, সব চলে যাওয়া মানুষের পেছনে কোনো কারণ খুঁজতে নেই। কিছু মানুষ জীবনে আসে, কিন্তু থেকে যাওয়ার জন্য আসে না। তুমি যতই তাক
- মানুষ হারিয়ে বুঝে — ছোট লেখা
মানুষ আসলেই বড্ড অবুঝ, শুরুতে বুঝতে চায় না। যে মানুষটা তাকে অবহেলা করছে, তার জন্যই সে সবচেয়ে বেশি মায়া জমায়। বারবার কষ্ট পেয়েও বিশ্বাস করে, বারবার ভেঙেও ফিরে যায় একই মানুষের কাছে। কারণ তখন তার চোখে সত্য নয়, ইচ্ছেগুলো বেশি বড় হয়ে থাকে। কিন্তু একসময় সব হিসাব বদলে যায়, যখ
- স্বার্থের মুখোশে মানুষ — ছোট লেখা
মানুষ যতটা ভালো সাজে, আদৌও মানুষ ততটা ভালো হয় না। কিছুটা বাস্তব, বাকিটা অভিনয়, কিছুটা সত্য, বাকিটা প্রয়োজন। মুখের কথায় সবাই আপন হয়ে যায়, কিন্তু সময় চিনিয়ে দেয় আসল মানুষকে। সুদিনে পাশে থাকার মানুষ অনেক, দুঃসময়ে সংখ্যাটা খুব দ্রুত কমে যায়। আমরা মানুষকে দেখে বিশ্বাস করি,
- বদলে যাওয়া মানুষ — ছোট লেখা
আমি কখনো মানুষ চিনতে পারিনি, তবে মানুষের রূপ বদলাতে দেখেছি। আমি যাদের নিজের ভেবেছি, তাদেরই একদিন দূরে সরে যেতে দেখেছি। যারা সারাজীবন পাশে থাকার কথা বলেছিল, তাদের কথার রঙ বদলে যেতে দেখেছি। আমি মানুষকে সন্দেহ করতে শিখিনি, তাই সহজে মানুষকে বিশ্বাস করি। আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে,
- কেন শুধু তুমিই কষ্ট পাবে — বিচ্ছেদ
কারো জন্য মনে দুঃখ পুষে রেখে, নিজেকে প্রতিদিন কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। তুমি যাকে রাত জেগে ভাবছো, সে হয়তো তোমাকে নিয়ে ভাবছেই না। তুমি যার অবহেলায় ভেঙে পড়েছো, সে অন্য কোথাও ভালো থাকার কারণ খুঁজে নিয়েছে। তুমি যার স্মৃতি আঁকড়ে ধরে আছো, সে অনেক আগেই এগিয়ে গেছে নিজের পথে।
- বদলে যাওয়ার রূপ — বিচ্ছেদ
বিষাক্ত সাপের চেয়েও ভয়ানক আপন মানুষদের বদলে যাওয়ার রূপ। কারণ সাপ কখন আঘাত করবে, সেটা নিয়ে মানুষ সতর্ক থাকে। কিন্তু আপন মানুষ আঘাত করলে, সেটার জন্য কেউ প্রস্তুত থাকে না। যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করা হয়, আঘাতটাও অনেক সময় তাদের কাছ থেকে আসে। যাদের জন্য মন খুলে দেওয়া হয়, তা
- কিছু স্মৃতি কখনো ভোলা যায় না — ছোট লেখা
কিছু স্মৃতি কখনো ভোলা যায় না। শত চেষ্টা করলেও সেগুলো মনের ভেতর জীবন্ত হয়ে থাকে। আর এই স্মৃতিগুলোই মাঝে মাঝে মানুষকে বড্ড একা করে দেয়।
- মানুষের রূপ কতটা ভয়ঙ্কর হতে পারে — ছোট লেখা
মানুষের রূপ কতটা ভয়ঙ্কর হতে পারে, তা বিপদে না পড়লে বোঝা যায় না। সুসময়ে যারা পাশে থাকে, দুঃসময়ে তাদের টিকিটাও খুঁজে পাওয়া যায় না।
- অতিরিক্ত মায়া মানুষকে শেষ করে দেয় — ছোট লেখা
অতিরিক্ত মায়া মানুষকে শেষ করে দেয়। যে মানুষটার প্রতি তোমার মায়া সবচেয়ে বেশি, দিনশেষে সেই মানুষটাই তোমাকে সবচেয়ে বেশি কাঁদাবে। তাই কাউকে এতটা মায়ায় জড়াতে নেই।
- কষ্টগুলো ভাগ করে নেওয়ার মতো — ছোট লেখা
কষ্টগুলো ভাগ করে নেওয়ার মতো একজন মানুষের খুব প্রয়োজন হয়। কিন্তু বর্তমান সময়ে এমন একজন মানুষ খুঁজে পাওয়া সত্যিই অনেক কঠিন। সবাই শুধু নিজের স্বার্থটাই বোঝে।
- যে মানুষটা তোমার শত ভুলের পরও — ছোট লেখা
যে মানুষটা তোমার শত ভুলের পরও তোমাকে আগলে রাখে, তাকে কখনো হারিয়ে যেতে দিও না। কারণ সে তোমাকে সত্যি ভালোবাসে, তোমার ভুলগুলোকে নয়।
- মানুষের মন বোঝা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ — ছোট লেখা
মানুষের মন বোঝা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। আজ যে তোমার জন্য পাগল, কাল সে তোমাকে চিনতেও অস্বীকার করতে পারে। এটাই পৃথিবীর সবচেয়ে বড় সত্যি।
- যে সম্পর্কগুলোতে শুধু অভিনয় থাকে — ছোট লেখা
যে সম্পর্কগুলোতে শুধু অভিনয় থাকে, সেগুলো বেশিদিন টেকে না। সত্যিকারের ভালোবাসায় কোনো অভিনয় লাগে না, সেখানে শুধু একে অপরের প্রতি টান থাকে।
- কাউকে নিজের সবটুকু দিয়ে বিশ্বাস করার আগে একবার ভেবে নিও — ছোট লেখা
কাউকে নিজের সবটুকু দিয়ে বিশ্বাস করার আগে একবার ভেবে নিও। কারণ এই শহরে আপন মানুষগুলোই সবচেয়ে বেশি আঘাত করতে জানে। তারা জানে তোমার দুর্বল জায়গা কোনটা, আর ঠিক সেখানেই তারা আঘাত করে।
- যে মানুষটা তোমার অবহেলা পেয়েও বারবার তোমার কাছেই ফিরে আসে — ছোট লেখা
যে মানুষটা তোমার অবহেলা পেয়েও বারবার তোমার কাছেই ফিরে আসে, ভেবে নিও না সে মূল্যহীন। আসলে সে তোমাকে হারানোর ভয় পায় বলেই নিজের আত্মসম্মান বিসর্জন দেয়।
- কিছু সম্পর্ক শেষ হয়ে গেলেও বুকের ভেতর তার রেশ রয়ে যায় — ছোট লেখা
কিছু সম্পর্ক শেষ হয়ে গেলেও বুকের ভেতর তার রেশ রয়ে যায়। হয়তো কথা হয় না, দেখা হয় না, তবুও স্মৃতির পাতায় সেই মানুষটাই সবার আগে জায়গা করে নেয়।
- মানুষের আসল রূপ তখনই বোঝা যায় — ছোট লেখা
মানুষের আসল রূপ তখনই বোঝা যায়, যখন তোমার কাছে তাকে দেওয়ার মতো আর কিছু থাকে না। স্বার্থ ফুরিয়ে গেলে কাছের মানুষগুলোও কেমন যেন পাল্টে যায়।
- তুমি যার জন্য নিজের সুখ বিসর্জন দিচ্ছ — ছোট লেখা
তুমি যার জন্য নিজের সুখ বিসর্জন দিচ্ছ, একদিন হয়তো সেই মানুষটাই তোমার কান্নার কারণ হবে। তাই নিজের চেয়ে বেশি কাউকে ভালোবাসতে নেই।
- কষ্টগুলো যখন জমে পাথর হয়ে যায় — ছোট লেখা
কষ্টগুলো যখন জমে পাথর হয়ে যায়, তখন মানুষ আর কাঁদে না। শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বাস্তবতা মেনে নিতে শিখে যায়।
- সবাই তোমাকে বুঝবে, এমনটা আশা করা বোকামি — ছোট লেখা
সবাই তোমাকে বুঝবে, এমনটা আশা করা বোকামি। কারণ তোমার জীবনের কষ্টগুলো শুধুই তোমার। অন্যরা কেবল সান্ত্বনা দিতে পারে, তোমার কষ্ট ভাগ করে নিতে পারে না।
সম্পর্কিত বাংলা সাহিত্য topic
- বাংলা কবিতা সংগ্রহ
- ভালোবাসার কবিতা
- বিচ্ছেদের কবিতা
- বাংলা ই-বুক ও সাহিত্য বই
- বাংলা স্ট্যাটাস ও ক্যাপশন
- বাংলা উক্তি ও জীবন কথা
- কষ্টের কবিতা ও দুঃখের লেখা
- রোমান্টিক বাংলা কবিতা
- বাংলা গল্প ও বাস্তব লেখা
- মায়ের কবিতা
- বাবার কবিতা
- ছোট কবিতা ও দুই লাইনের লেখা
- মন খারাপের স্ট্যাটাস ও কবিতা
- মিস ইউ বাংলা কবিতা ও স্ট্যাটাস
- একলা থাকার কবিতা
- রাতের কবিতা
- ভালোবাসার কবিতা
- জীবন নিয়ে উক্তি
- প্রেমের স্ট্যাটাস
- Sad বাংলা স্ট্যাটাস
- বৃষ্টির কবিতা
- স্বপ্নের কবিতা
- বাংলা ক্যাপশন
- জীবনের কবিতা
- অপেক্ষার কবিতা
- অভিমানের কবিতা
- সময়ের কবিতা
- মানুষ নিয়ে কবিতা
- নতুন বাংলা কবিতা ২০২৪-২০২৫