মন খারাপের স্ট্যাটাস ও কবিতা
মন খারাপ, একাকিত্ব, কষ্ট ও বিষণ্নতার মুহূর্তে মনের কথা বলে এমন বাংলা স্ট্যাটাস ও কবিতা।
নির্বাচিত লেখা ও রিসোর্স
- — নিঃস্বার্থ ভালোবাসা
আমরা যাকে ভালোবাসি, যাকে সবচেয়ে বেশি অনুভব করি, সে কষ্ট দিলে বা আঘাত করলেও সেই কষ্ট তীব্র হলেও তাকে ভালোবাসা থেকে বঞ্চিত করা যায় না। দূরত্বও বাড়ানো যায় না।…
- প্রকৃত জীবনসঙ্গীর সংজ্ঞা — অনুগদ্য
আমি জীবনসঙ্গী হিসেবে তাকেই বুঝি, যে সুখে-দুঃখে সর্বদা পাশে থাকে। রাগ বা অভিমান হলেও কখনো রাগের মাথায় অসম্মান করে না।…
- স্মৃতির তৃষ্ণার্ত প্রহর — অনুগদ্য
আমার শূন্যতায় তোমার মন খারাপ হোক। আমাকে দেখার ভীষণ তৃষ্ণা জাগুক। মন খারাপের মুহূর্তে আমাকে মনে করে তোমার ঠোঁটে এক চিলতে হাসির জন্ম হোক।…
- ভালোবাসার স্বপ্নীল বেড়াজাল — অনুগদ্য
আমার জন্য কারো মন খারাপ হোক, আমার শূন্যতায় কেউ ছটফট করুক। আমাকে নিয়ে বাঁচার কেউ স্বপ্ন দেখুক, তবু কেউ একজন খুঁজে নিক আমায়, ভালোবাসার বেড়াজালে বন্দী করুক।
- ভুল মানুষের হাতছানি — অনুগদ্য
জীবনে এমন একজনকে বেছে নাও, যে মন খারাপের মুহূর্তে শত চেষ্টা করবে তোমার মুখে হাসি ফোটাতে। কিন্তু আমরা এমন কাউকে বেছে নিতে গিয়ে বেশিরভাগ সময় ভুল মানুষকেই কাছে টেনে নিই।
- ভোলার বৃথা আপ্রাণ চেষ্টা — অনুগদ্য
কাউকে ভোলার জন্য মরিয়া হয়ে উঠবেন না। যাকে ভোলার জন্য মরিয়া হয়ে উঠবেন, তার কথাই তত বেশি মনে পড়বে। নিজের মতো করে জীবন অতিবাহিত করতে থাকুন। ধৈর্যের বাঁধও একদিন ভেঙে যায়।…
- মনের প্রশান্তি ও অশান্তি — অনুগদ্য
যেখানে তোমার প্রাধান্য নেই, সেখানে মন খারাপের গল্প শোনাতে যেয়ো না। মনের প্রশান্তি খুঁজতে গিয়ে উল্টো নতুন করে অশান্তি নিয়েই ফিরবে।
- সুখ নিজের আয়ত্তে — অনুগদ্য
মানুষের জীবনে সবচেয়ে বড়ো ভুল হলো– অন্যের মাঝে নিজের সুখ খোঁজা। যেদিন বুঝবে তোমার সুখ তোমার হাতে, সেদিন আর কারো অবহেলা কষ্ট দিতে পারবে না।
- ক্ষমার মাধ্যমে আত্মমুক্তি — অনুগদ্য
তুমি কাউকে ক্ষমা করতে পারছ না মানে তুমি এখনো সেই কষ্টটা বহন করছ। ক্ষমা করো নিজের জন্য, যাতে সেই মানুষটার দেওয়া কষ্ট তোমার বাকি জীবনটা নষ্ট করতে না পারে।
- একাকীত্বের স্নিগ্ধ শান্তি — অনুগদ্য
যে মানুষটা তোমার সাথে থেকে তোমাকে একা অনুভব করায়, তার সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। একাকীত্ব কখনো কষ্টের নয়, কষ্টের হলো ভুল মানুষের সাথে থাকা।
- নারীর নীরবতার ভাষা — অনুগদ্য
নারীর ভালোবাসা পেয়ে তুমি তাকে দিনের পর দিন অবহেলা করছ? তবে তার নীরবতাকে ভয় করো। নারী যদি একবার অভিমান করা বন্ধ করে দেয়, তবে বুঝে নিয়ো, তুমি তার মন থেকে উঠে গেছ।
- স্মৃতির শীতল আশ্রয় — অনুগদ্য
মন খারাপের আশঙ্কা হলে আমায় দিয়ো ডাক, বাতাসের মতো ছুটে যাবো। মন খারাপের স্মৃতি নিয়ে ভালোবাসার স্পর্শে বুকে টেনে নিয়ো, শান্তি তুমি খুঁজে পাবে আমার বুকের মাঝে।
- অভিনয়ের হাসির আড়ালে — অনুগদ্য
ভোলা যায় না, ভুলে থাকার অভিনয় করতে হয়। হাসি না এলেও, অভিনয়ের হাসি ঠোঁটে রাখতে হয়। আজকাল মানুষকে বিশ্বাস করতেও কষ্ট হয়, তবু সরল মনে বিশ্বাস করে বারবার ঠকতে হয়।…
- হৃদয় খুঁড়ে বেদনা আনা — অনুগদ্য
প্রিয় মানুষের বদলে যাওয়ার বেদনা, মৃত্যুর চেয়েও ভয়াবহ। মৃত্যু হুট করে আসে, হুট করে নিয়ে যায়, আর বদলে যাওয়ার বেদনা– নিঃশ্বাস যতদিন থাকে, ততদিন মৃত্যুযন্ত্রণার মতো কষ্ট দিয়ে য…
- অপেক্ষার প্রহর গোনা — অনুগদ্য
মন খুলে কথা বলার জন্য এত এত মানুষের ভিড়ের মাঝে যাকে তুমি বেছে নেবে, দিন শেষে সেই মানুষটাই হবে তোমার মন খারাপের কারণ।
- আবেগের উত্তাল নদী — অনুগদ্য
মাঝে মাঝে আপনার মন খারাপের শহরে ঘুরতে যেতে ইচ্ছে হয়। মন খারাপের কারণগুলো খুঁজে আপনার মুখে হাসি ফোটাতে বড়ো ইচ্ছে হয়। আপনার মুখে হাসি ফোটাতে পারলেই আমি ভীষণ শান্তি পাই।
- একাকী পথিকের ছায়া — অনুগদ্য
যারা তোমার আত্মসম্মান নিয়ে ছিনিমিনি খেলে, তাদের কখনো বন্ধু বানাবে না। এমন মানুষ তোমার জন্য বিষাক্ত। মনে রেখ, যাদের আত্মসম্মান নেই, তারা মানবিকতার মর্যাদা রাখতে পারে না।
- অশ্রুভেজা রাতের গল্প — অনুগদ্য
মনে করতে পারো তুমি একা, কিন্তু আমার আত্মাটা সবসময় তোমার সঙ্গে থাকে। আবারো বলছি, যা-ই করো সাবধানে থেকো; মনে রেখ, তোমার জন্য কেউ অপেক্ষা করে।…
- হৃদয়ের নীরব হাহাকার — অনুগদ্য
যারা ভালো সময়ে পাশে থাকে, তারা একসময় হারিয়ে যেতে পারে। কিন্তু যারা খারাপ সময়ে তোমার সঙ্গী হয়, তাদের হারাতে দিয়ো না; তারাই আপন।
- মরীচিকার মায়াজাল — অনুগদ্য
ধীরে ধীরে তুমিও আমাকে ভুলে যাবে; এই মায়া, এই ভালোবাসা কিছুই থাকবে না। হয়তো সেদিন আমিও নিজেকে মানিয়ে নেবো। তোমার প্রতি অধিকার খাটানো আমার জন্য নিষিদ্ধ হয়ে যাবে।…
- একাকীত্বের মৌনতা — অনুগদ্য
শেষ বিদায়ে তোমাকে জড়িয়ে ধরার সেই শেষ মুহূর্তটুকু ভুলে যাইনি। স্মৃতি মনে করে যতটা না অশ্রু আসে, তার চেয়ে শতগুণ বেশি অশ্রু ঝরে শেষ বিদায়ের কথা মনে হলে।…
- একাকী পথিকের হাহাকার — অনুগদ্য
তুমি ভুল ছিলে, তবুও নিজেকে সঠিক প্রমাণ করতে প্রতিনিয়ত নতুন নতুন গল্প বানাতে। আমি সবটাই বুঝতাম– বুঝেও না বোঝার ভান করে থাকতাম, কারণ প্রতিবাদ করলে তুমি কষ্ট পাবে ভেবে।
- হৃদয়স্পন্দনের বিরহ — অনুগদ্য
মেয়েদের জীবনটা বড়োই কঠিন। তারা অন্যের জন্য করতে করতেই নিজের পুরো জীবনটা পার করে দেয়। কিন্তু তাদের মন খারাপগুলো কেউই দেখে না।…
- অপূর্ণ আশার প্রদীপ — অনুগদ্য
আপনি ছাড়া কেউ আমায় দুঃখ দিলে, সে দুঃখ আমাকে তেমন স্পর্শ করতে পারে না। আপনি সামান্যতম দুঃখ দিলেই আমার ভীষণ রকম কষ্ট হয়। তবে কি আমি আপনাকে ভালোবাসি?
সম্পর্কিত বাংলা সাহিত্য topic
- বাংলা কবিতা সংগ্রহ
- ভালোবাসার কবিতা
- বিচ্ছেদের কবিতা
- জীবনদর্শন ও বাস্তবতার লেখা
- বাংলা ই-বুক ও সাহিত্য বই
- বাংলা স্ট্যাটাস ও ক্যাপশন
- বাংলা উক্তি ও জীবন কথা
- কষ্টের কবিতা ও দুঃখের লেখা
- রোমান্টিক বাংলা কবিতা
- বাংলা গল্প ও বাস্তব লেখা
- মায়ের কবিতা
- বাবার কবিতা
- ছোট কবিতা ও দুই লাইনের লেখা
- মিস ইউ বাংলা কবিতা ও স্ট্যাটাস
- একলা থাকার কবিতা
- রাতের কবিতা
- ভালোবাসার কবিতা
- জীবন নিয়ে উক্তি
- প্রেমের স্ট্যাটাস
- Sad বাংলা স্ট্যাটাস
- বৃষ্টির কবিতা
- স্বপ্নের কবিতা
- বাংলা ক্যাপশন
- জীবনের কবিতা
- অপেক্ষার কবিতা
- অভিমানের কবিতা
- সময়ের কবিতা
- মানুষ নিয়ে কবিতা
- বাংলা কবিতা ২০২৪