মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

জীবনের কবিতা

জীবন, সংগ্রাম, বাস্তবতা, সময় ও মানুষের অভিজ্ঞতা নিয়ে লেখা গভীর বাংলা কবিতার সংগ্রহ।

নির্বাচিত লেখা ও রিসোর্স

  • — স্বাবলম্বিতা

    মেয়ে নিজের ভবিষ্যৎ গড়ার সময়টুকু কখনো অবহেলায় নষ্ট করো না। পড়াশোনা করো, কাজ শেখো, নিজের যোগ্যতায় এমন একটা অবস্থান তৈরি করো, যেখানে নিজের প্রয়োজন মেটাতে অন্যের মুখাপেক্ষী হতে…

  • — নিঃস্বার্থ ভালোবাসা

    আমরা যাকে ভালোবাসি, যাকে সবচেয়ে বেশি অনুভব করি, সে কষ্ট দিলে বা আঘাত করলেও সেই কষ্ট তীব্র হলেও তাকে ভালোবাসা থেকে বঞ্চিত করা যায় না। দূরত্বও বাড়ানো যায় না।…

  • — স্বার্থ ও সম্পর্ক

    নিজের প্রয়োজন মেটাতে মানুষ কতটা বদলে যেতে পারে, তা সময় বুঝিয়ে দেয়। যে একদিন আপন বলে কাছে টানে, স্বার্থে আঘাত লাগলেই সে পর হয়ে যায়।…

  • শূন্যতার হাহাকার — অনুগদ্য

    কিছু শূন্যতা শুধু শূন্যতা নয়, তা মানসিকভাবে ভেঙে পড়ার কারণ। কিছু মানুষ জীবনে এমনভাবে জড়িয়ে যায়, তাদের শূন্যতা প্রতিনিয়ত মৃত্যুযন্ত্রণা অনুভব করায়।

  • মায়াহীন প্রস্থান — অনুগদ্য

    আপনি জানতেন, আপনার শূন্যতা আমাকে কখনোই স্বস্তিতে বাঁচতে দেবে না। তবুও আপনার মনে আমার জন্য মায়া জন্ম নেয়নি। আপনি চাইলে পারতেন, আমার সুখ হয়ে এক জীবন আমার হয়ে বাঁচতে।

  • প্রাণহীন শহর — অনুগদ্য

    আমার শহরে তুমি হীন শূন্যতা, তোমার শহরে আমি হীন পূর্ণতা! তবু রোজ একটু একটু করে মরে যাচ্ছি। তুমি যদি একটু স্পর্শ করো আমায়, জীবন ফিরে আসবে আমার প্রাণহীন দেহে।

  • স্মৃতির গভীর ক্ষত — অনুগদ্য

    কেউ কাউকে হারালে মরে যায় না, বরং মনের ভেতর শূন্যতা বাড়তে থাকে। ছেড়ে যাওয়া মানুষটার স্মৃতিগুলো ক্ষতের মতো দাগ হয়ে থেকে যায়। চাইলেই সেগুলো মুছে ফেলা যায় না।

  • মানুষের বহুরূপী পরিবর্তন — অনুগদ্য

    পুরোনো মেসেজ শুধু স্মৃতি নয়, সেগুলো মনে করিয়ে দেয়– মানুষ পরিবর্তনশীল প্রাণী। মানুষের রূপ শুরুতে চেনা যায় না বলেই অনেক জীবন একসময় জীবন্ত লাশে পরিণত হয়।

  • লুকায়িত দুঃখের আখ্যান — অনুগদ্য

    কারো জন্য জীবন থেমে থাকে না, জীবন জীবনের মতো ঠিকই চলে যায়। সময় বদলায়, মানুষ বদলায়– শুধু থেকে যায় মনের মাঝে কিছু লুকায়িত স্মৃতি আর দুঃখ।

  • অপরিহার্যতার মোহভঙ্গ — অনুগদ্য

    জীবনের সবচেয়ে বড়ো সত্য হলো– কেউ কারো জন্য অপরিহার্য নয়। কিন্তু কিছু মানুষ এমন থাকে যাদের ছাড়া জীবন চলে ঠিকই, কিন্তু সেই চলাটা আর আগের মতো থাকে না।

  • অনুপস্থিতির মূল্যায়ন — অনুগদ্য

    মানুষ আপনার কদর বোঝে কেবল তখনই, যখন আপনি তার জীবনে অনুপস্থিত। কাছে থাকতে যাকে অবহেলা করা হয়, হারিয়ে ফেলার পর তার স্মৃতিই সবচেয়ে বেশি পীড়া দেয়।

  • নিজেকে চেনার আত্মতৃপ্তি — অনুগদ্য

    জীবনের সবচেয়ে বড়ো শান্তি হলো এই উপলব্ধি যে, সবাই আপনাকে বুঝবে না, সবাই আপনাকে পছন্দ করবে না, আর এটাই স্বাভাবিক।…

  • কর্মফলের অমোঘ সত্য — অনুগদ্য

    কিছু মানুষ অন্যের ক্ষতি করে আনন্দ পায়, এদের বিবেক বলে কিছু নেই। এরা জানে না, কর্মফল একদিন তাদের কাছে ফিরে আসবেই, নিশ্চিত।

  • মূল্যবোধ ও সফলতার সংগ্রাম — অনুগদ্য

    নিজের মূল্যবোধ হারাতে দিয়ো না, অপমানের স্থানে কখনো পড়ে থেকো না। জীবনে বড়ো হও, সফলতার পেছনে ছোটে। জয়ী তোমাকেই হতে হবে, কারণ সফল না হলে মানুষ মূল্যায়ন করে না।

  • আত্মপ্রতিষ্ঠার সংকল্প — অনুগদ্য

    মায়া বাড়িয়ে কোনো লাভ নেই, নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ো। প্রতিষ্ঠিত হওয়ার সময় মনে রেখ, এই সমাজে বাস করতে হলে নিজের অস্তিত্বের জানান দিতে হবে।…

  • প্রকৃত জীবনসঙ্গীর সংজ্ঞা — অনুগদ্য

    আমি জীবনসঙ্গী হিসেবে তাকেই বুঝি, যে সুখে-দুঃখে সর্বদা পাশে থাকে। রাগ বা অভিমান হলেও কখনো রাগের মাথায় অসম্মান করে না।…

  • ধৈর্যের শ্রেষ্ঠ উপহার — অনুগদ্য

    ঠকিয়ে ক্ষণিকের সুখ নিশ্চিত করা যায়, তবে চিরকাল ভালো থাকা যায় না। ধৈর্য কখনো জীবন্ত প্রাণকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠতম উপহার দেয়।

  • সম্পর্কের গভীরতা ও দূরত্ব — অনুগদ্য

    আমি সম্পর্কের জটিল মানে বুঝি না। আমার কাছে একটাই কথা– জীবনের সঙ্গে জড়ালে কখনো ছেড়ে যাওয়া যাবে না। সময় দিতে হবে, খোঁজ নিতে হবে।…

  • জীবনের জয়গান ও লড়াই — অনুগদ্য

    একবার হেরে গেলে লড়াই করতে ভয় পাবে না। কাপুরুষের মতো নিজেকে আড়াল করে রাখবে না। সময়ের সঙ্গে যুদ্ধ করে নিজের জয় ছিনিয়ে নেওয়ার নামই জীবন। জীবন মানেই এগিয়ে যাওয়া, থেমে থাকা নয়।…

  • সুখের ঐকান্তিক প্রার্থনা — অনুগদ্য

    আমার জীবনে সহস্র কোটি দুঃখ আসুক, তবুও তোমাকে দুঃখ স্পর্শ না করুক। আমার শহরে কালো বৃষ্টি ঝরে পড়ুক, তোমার শহরে বসন্তের বৃষ্টি নেমে আসুক।…

  • তোমার জন্য এক আকাশ সুখ — অনুগদ্য

    আমার ভাগ্যে যদি কিছু সুখ লেখা থাকে, সে সুখটুকু তোমাকেই ঘিরে থাকুক। তবুও তোমার জীবনে দুঃখের ছায়া না পড়ুক। ভালো থেকো তুমি, নতুন কোনো ছোঁয়ায়।

  • ফুরিয়ে যাওয়া আয়ুর গল্প — অনুগদ্য

    জীবনের সময়গুলো অতি গুরুত্বপূর্ণ। ক্ষণিকের কিছু সময় আমরা আয়ু নামে পেয়েছি, যা একদিন ফুরিয়ে যাবে। আয়ু ফুরানোর আগে শুধু তোমাকে বলে যেতে চাই– তোমাকে ভীষণ, ভীষণরকম ভালোবাসি।

  • অশ্রুর দীর্ঘশ্বাস ও অভিশাপ — অনুগদ্য

    চোখের জল অভিনয় নয়; দুঃখ পেলেই অশ্রু ঝরে দুই নয়ন জুড়ে। যাকে তুমি বিনা অপরাধে কাঁদাবে, তার সেই কান্না দীর্ঘশ্বাসে রূপ নিয়ে অভিশাপ হয়ে তোমার জীবনে ফিরে আসবে।

  • মনুষ্যত্বের অদৃশ্য পোশাক — অনুগদ্য

    সুন্দর পোশাক পরলেই মানুষ হওয়া যায় না; মানুষের মতো মানুষ হতে প্রয়োজন মনুষ্যত্ব। ছলনার এই পৃথিবীতে সবাই ভালো পোশাক পরে, কিন্তু মনুষ্যত্বের পোশাক সবাই পরে না।

সম্পর্কিত বাংলা সাহিত্য topic

সব বাংলা কবিতা ও লেখা পড়ুন | বাংলা ই-বুক দেখুন