মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

কষ্টের কবিতা ও দুঃখের লেখা

কষ্ট, অভিমান, হারানো স্মৃতি, নীরবতা এবং একাকিত্বের গভীর অনুভূতি নিয়ে লেখা বাংলা কবিতা।

নির্বাচিত লেখা ও রিসোর্স

  • তোমার সুখেই আমার প্রাপ্তি — ভালোবাসা

    আমি যদি পিছিয়ে যাই, আর তাতে তুমি এগিয়ে থাকো, তাহলে সেই হারটাকে আমি জয়ের মতো গ্রহণ করবো। কারণ তোমার ভালো থাকা আমার নিজের সব হিসাবের থেকেও বড়। তোমার মুখে হাসি থাকুক—এইটুকুই চাই, সে জন্য নিজের কষ্টটুকু লুকিয়ে রাখতে পারি। প্রয়োজনে নিজেকে ভেঙে ফেলতে রাজি

  • নতুন করে বাঁচা শুরু করো — জীবনদর্শন

    রাত জেগে চোখের নিচে দাগ জমাচ্ছো, তাতে কি ভাঙা মন একটু হলেও সারে? যে চলে গেছে, তাকে আঁকড়ে ধরে নিজেকেই কেন বারবার কষ্ট দিচ্ছো? স্মৃতিগুলো ধরে রাখলে কেউ ফিরে আসে না, বরং নীরবে তোমাকেই আরও ক্লান্ত করে তোলে। নিজেকে এভাবে হারিয়ে ফেলা কোনো সমাধান নয়, কারণ

  • দূরত্বেই অটুট থাকে ভালোবাসা — ভালোবাসা

    কাউকে ভালোবেসে তার কাছে পৌঁছানো না গেলে, ভালোবাসাটা মিথ্যে হয়ে যায় না, শুধু তার রূপটা বদলে যায়। সব ভালোবাসার পরিণতি কাছে পাওয়া নয়; কিছু অনুভূতি দূরত্বেই সবচেয়ে স্বচ্ছ থাকে, যেখানে কোনো দাবি থাকে না, থাকে শুধু নীরব টান। দূর থেকে ভালোবাসা মানে নিজেকে

  • নীরব ভদ্রতাই সবচেয়ে বড় উত্তর — জীবনদর্শন

    কেউ যদি তোমাকে সম্মান না দেয়, তুমি তার মতো হয়ে যেও না। অপমানের বদলে অপমান দিলে নিজেকেই ছোট করা হয়। তুমি তোমার আচরণ ঠিক রাখো, ভদ্রতাই তোমার শক্তি হোক; কারণ চরিত্র সবচেয়ে বেশি প্রকাশ পায় কঠিন মুহূর্তে। যে সম্মান দিতে জানে না, সে নিজেই নিজের মান কমায়

  • আমাকে কি পারতে না নিজের করে রাখতে? — বিচ্ছেদ

    আমাকে কি পারতে না নিজের করে রাখতে? এত সহজে কী করে ছেড়ে দেওয়া যায় কাউকে, যাকে একসময় নিজের চেয়েও বেশি চাওয়া হয়েছিল? আমি তো খুব বেশি কিছু চাইনি, শুধু একটু জায়গা চেয়েছিলাম তোমার পাশে— যেখানে নিশ্চিন্তে বলতে পারতাম, এই মানুষটা আমার। তুমি চাইলে গল্পটা অন

  • নিজেকেই এমন করে গড়ে নিতে হয় — জীবনদর্শন

    আমি মানুষ হতে পারিনি, মানুষের রূপে থাকলেও আমি মূলত পাথর। একসময় ছোট ছোট ব্যাপারে ভেতরটা নড়ে উঠত, এখন বড় কিছুতেও তেমন ছুঁতে পারে না, কারণ নিজেকে ধীরে ধীরে শক্ত করে নিয়েছি। আমার অনুভূতি নেই—এমন নয়, আসলে তা প্রকাশ করার ইচ্ছে হারিয়ে গেছে। কেউ কষ্ট দিলে আ

  • দুঃখের সাথেই মানিয়ে নিতে হয় — জীবনদর্শন

    মানুষ জানে, দুঃখ চিরতরে জীবন থেকে হারিয়ে যায় না, তবুও সে দুঃখকে এড়িয়ে চলার পথ বারবার খুঁজে যায়। মানুষ মনে করে, যদি দুঃখ থেকে একটু দূরে থাকা যায়, তাহলে হয়তো কষ্টটাও কিছুটা কমে আসবে। কিন্তু সত্যিটা অন্যরকম— দুঃখকে এড়িয়ে গেলে তা হারায় না, বরং অন্য সময়,

  • অনুভূতির অসমতা — জীবনদর্শন

    আমি খেয়াল করেছি, আমি মানুষকে যতটা গভীরভাবে অনুভব করি, আমাকে কেউ ততটা গভীরভাবে অনুভব করে না। আমার কষ্ট, আমার অভিমান—সবই যেন আমার একার। কারো মনে হয় না জানতে, আমি আসলে কেমন আছি। আমার ছোট্ট ভুলগুলোও অপরাধ হয়ে যায়, কিন্তু অন্যের ভুল আমি সহজেই মেনে নি

  • অব্যক্ত দীর্ঘশ্বাস — জীবনদর্শন

    একসময় হয়তো বুঝতে হয়, এই পৃথিবীতে কেউ কারো জন্য অপেক্ষা করে না। সবাই ব্যস্ত নিজের নিজের গল্পের চরিত্র হতে, আর কিছু সম্পর্ক সময়ের স্রোতে হারিয়ে যায়, যেন কখনো ছিলোই না। কিছু কষ্ট ভাষা খুঁজে পায় না, কিছু অভিমান বোবা হয়ে থাকে। একটা সময়ের পর দুঃখ

  • আমার জন্য সময় কোথায় — জীবনদর্শন

    আমি যতটা গভীরভাবে কাউকে বুঝতে চাই, কেউ কী ততটা মনোযোগ দিয়ে আমাকে বোঝে? আমার কষ্ট, আমার না বলা কথাগুলো— সেগুলো শোনার জন্য কেউ কী একটু থামে? আমার অনুভূতির ভারে কেউ কী একটু নুয়ে পড়ে? আমার ওপর অভিমান করা সহজ, আর আমি সেই ওজন বইতে রাজি। কিন্তু আমার অ

  • ভালোবাসা প্রমাণ — ভালোবাসা

    কাছের মানুষটাকে যখন আমরা অনুভব করি, তখন মনে হয়—পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা আমরা। আর যখন তাদের অনুভূতি আমাদের ভাবনার সঙ্গে মেলে না, তখনই যেন আমরা সবচেয়ে দুঃখী মানুষ হয়ে যাই। আমরা কষ্ট পেতেও যেন ভালোবাসি, তাই হয়তো ভালোবাসার মতো এত কঠিন কাজও করে

  • দূরত্বের কৌশল — বিচ্ছেদ

    জীবন থেকে কেউ হুট করে হারিয়ে যায় না, মানুষ ধীরে ধীরে দূরত্ব বাড়ায়। কিছু মানুষ থাকে, যারা আপনাকে কখনো সরাসরি ছেড়ে যাবে না, বরং এমন পরিস্থিতি তৈরি করবে, যাতে আপনিই একদিন বাধ্য হয়ে সরে যাবেন। তারা চায়, বিদায়টা যেন আপনার সিদ্ধান্ত মনে হয়, যাতে

  • ভালো মানুষেরা সবসময় ঠকে — জীবনদর্শন

    ভালো মানুষেরা সবসময় ঠকে, কারণ তারা সবাইকে নিজের মতো করে ভাবে। তারা বিশ্বাস করে, ভালোবাসে, আগলে রাখে; আর সুযোগসন্ধানীরা ঠিক এই জায়গাতেই আঘাত করে। তারা অন্যের কষ্ট বুঝতে চায়, নিজের কষ্ট হাসির আড়ালে লুকিয়ে রাখে। শেষে একা হয়ে যায়, তবুও কাউকে দোষ

  • বুকে মাথা রাখার তৃষ্ণা — বিচ্ছেদ

    একটা সময় ছিল, তোমার বুকটাই ছিল আমার আশ্রয়। সব কষ্ট, সব অভিমান মুছে যেত তোমার নিঃশ্বাসের উত্তাপে। আজও ক্লান্ত হলে মনে হয়, একবার যদি মাথা রাখতে পারতাম তোমার বুকের ওপর। তবে বুঝতে পারতে, আমি এখনো তোমাকেই চাই। চারপাশে মানুষ অনেক, তবুও সেই আশ্রয়টা কো

  • যাকে তুমি ভালোবাসো — বিচ্ছেদ

    যাকে তুমি ভালোবাসো, সে সবসময় তোমার হবে— এমনটা এই দুনিয়ায় খুব কমই ঘটে। ভালোবাসা একতরফা হলে, তা বোঝে শুধু একান্তভাবে অনুভব করা মন। তুমি ভাবো, সে একদিন বুঝবে। কিন্তু সে তো অন্য কারো ভালোবাসায় ডুবে থাকে। তুমি চুপ করে চোখ নামাও, আর ভেতরে ভেতরে ভেঙে প

  • ভুলগুলো ক্ষমা করে দিও — ভালোবাসা

    সবকিছু বুঝেও অনেক ভুল করেছি, কারণ তোমাকে হারানোর ভয়টা খুব বেশি ছিল। তোমার মুখে অভিমান দেখলে আমি নিজের দোষও ভুলে যেতাম। তোমার ভালোবাসা পেতে গিয়ে অনেক সময় নিজের অস্তিত্বও হারিয়েছি। আজ যদি আমার কোনো ভুল থেকে থাকে, তবে ক্ষমা করে দিও। ভালোবাসার মানু

  • মন আগে, দেহ পরে — ভালোবাসা

    ভালোবাসা যদি সত্যি হয়, তবে সেখানে আগে থাকে মন, দেহ নয়। আমি চেয়েছিলাম, তুমি আমার ভেতরের কষ্ট বোঝো, আমার না-বলা কথাগুলো শোনো। কিন্তু তুমি শুনলে না, তুমি শুধু দেখলে শরীর, যেখানে মন অনুপস্থিত। ভালোবাসা মানে ঘন ঘন ছোঁয়া নয়, ভালোবাসা মানে নির্ভরতা,

  • তুমি কেন মন না খুঁজে দেহ খুঁজো — ভালোবাসা

    আমি তো দিয়েছিলাম মন, সবচেয়ে সহজ, সবচেয়ে সত্য অনুভব। তুমি দেখেছিলে চোখে, তবুও খুঁজেছিলে শরীরের ভাষা— যেখানে ভালোবাসার কোনো কথা ছিল না। আমি চেয়েছিলাম—তুমি বোঝো আমার নীরবতা, তুমি ছুঁয়ে দেখো আমার বিশ্বাস, তুমি জড়িয়ে ধরো আমার ভয়গুলোকে। কিন্তু তু

  • নিষ্ঠুরতার শিকার — বিচ্ছেদ

    আমি ভালোবেসেছিলাম নিঃস্বার্থভাবে। ভেবেছিলাম ভালোবাসা মানেই আগলে রাখা। ভেবেছিলাম, যার পাশে দাঁড়াবো, সে অন্তত একটুখানি বোঝাবে—"আমি তার প্রয়োজনীয়।" কিন্তু ভালোবাসার বদলে পেয়েছি অবহেলা, অপেক্ষার বদলে পেয়েছি না-বোঝার শূন্যতা। তুমি মুখে কিছু বলোনি, ক

  • আমি মানুষ চিনিনি — জীবনদর্শন

    আমি ভাবতাম, মানুষ চেনা খুব কঠিন কিছু নয়। হাসি দেখলেই ভাবতাম, এই বুঝি আপন। আস্তে আস্তে বুঝেছি— চেহারা নয়, মনটাই ছিল মুখোশে ঢাকা। যাদের ভালোবেসে বুকের ভেতর জায়গা দিয়েছি, তারা একে একে শিখিয়ে দিয়েছে— ভুল মানুষকে বেছে নেওয়াই যেন আমার অভ্যাস। আজ ন

  • ভুল মানুষের শহর — জীবনদর্শন

    একসময় ভেবেছিলাম, মানুষগুলো হয়তো অন্তর থেকে ভালো। কিন্তু সময় দেখিয়েছে— ভালোবাসার মুখোশের আড়ালে নীরবে দাঁড়িয়ে থাকে প্রতারণা। আজ আর কাউকে দোষ দিই না। নিজেকেই প্রশ্ন করি— কেন এত সহজে খুলে দিয়েছিলাম ভেতরের দরজাগুলো? নিজের ভাঙা টুকরোগুলো নিজেই জো

  • ভালোবাসা অটুট থাকুক — ছোট লেখা

    মায়া না কাটুক, থাকুক অটুট হয়ে— ভালোবাসা থাকুক যত্নে। অভিমানের ভিড় জমুক, তবুও যত্নে থাকুক ভালোবাসা। বিচ্ছেদ নামটি মুছে যাক, ভালোবাসার নামটি থাকুক অটুট।

  • ভালো মানুষকে ঠকানো হয় — ছোট লেখা

    যে মানুষ অন্যকে ঠকাতে বা কষ্ট দিতে জানে না, সেই মানুষটাকেই খুব কৌশলে ভয়ঙ্করভাবে ঠকানো হয়।

  • নীরবতাই যথেষ্ট — ছোট লেখা

    বিনা কারণে যারা তোমার জীবনে দুঃখের গল্প তৈরি করেছে, তাদের অভিশাপ দিতে হয় না। শুধু তোমার নীরবতাই যথেষ্ট।

সম্পর্কিত বাংলা সাহিত্য topic

সব বাংলা কবিতা ও লেখা পড়ুন | বাংলা ই-বুক দেখুন