মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

একলা থাকার কবিতা

একাকিত্ব, নিঃসঙ্গতা, একলা পথ চলা ও নিজের সাথে থাকার অনুভূতি নিয়ে বাংলা কবিতা ও লেখা।

নির্বাচিত লেখা ও রিসোর্স

  • নিজেকে চেনার আত্মতৃপ্তি — অনুগদ্য

    জীবনের সবচেয়ে বড়ো শান্তি হলো এই উপলব্ধি যে, সবাই আপনাকে বুঝবে না, সবাই আপনাকে পছন্দ করবে না, আর এটাই স্বাভাবিক।…

  • আত্মপ্রতিষ্ঠার সংকল্প — অনুগদ্য

    মায়া বাড়িয়ে কোনো লাভ নেই, নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ো। প্রতিষ্ঠিত হওয়ার সময় মনে রেখ, এই সমাজে বাস করতে হলে নিজের অস্তিত্বের জানান দিতে হবে।…

  • প্রকৃত জীবনসঙ্গীর সংজ্ঞা — অনুগদ্য

    আমি জীবনসঙ্গী হিসেবে তাকেই বুঝি, যে সুখে-দুঃখে সর্বদা পাশে থাকে। রাগ বা অভিমান হলেও কখনো রাগের মাথায় অসম্মান করে না।…

  • জীবনের জয়গান ও লড়াই — অনুগদ্য

    একবার হেরে গেলে লড়াই করতে ভয় পাবে না। কাপুরুষের মতো নিজেকে আড়াল করে রাখবে না। সময়ের সঙ্গে যুদ্ধ করে নিজের জয় ছিনিয়ে নেওয়ার নামই জীবন। জীবন মানেই এগিয়ে যাওয়া, থেমে থাকা নয়।…

  • মনুষ্যত্বের প্রকৃত পরিচয় — অনুগদ্য

    নিজেকে মানুষ ভাবা ছেড়ে দিন, যদি অন্যায়ের প্রতিবাদ করতে না পারেন। মানুষ হয়ে মানুষের পাশে যদি দাঁড়াতে না পারেন, তবে বুঝে নেবেন, আপনি মানুষ, কিন্তু মনুষ্যত্বসম্পন্ন মানুষ নন।…

  • নিজেকে ক্ষমা করার সাহস — অনুগদ্য

    নিজেকে ক্ষমা করতে শেখো। তুমি যা করেছিলে, তা হয়তো ভুল ছিল। কিন্তু সেই ভুলের জন্য সারাজীবন নিজেকে শাস্তি দিলে কখনো সামনে এগোতে পারবে না। অতীত ছেড়ে দাও– বর্তমানটা তোমার হাতে আছে।

  • একাকীত্বের স্নিগ্ধ শান্তি — অনুগদ্য

    যে মানুষটা তোমার সাথে থেকে তোমাকে একা অনুভব করায়, তার সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। একাকীত্ব কখনো কষ্টের নয়, কষ্টের হলো ভুল মানুষের সাথে থাকা।

  • নারীর নীরবতার ভাষা — অনুগদ্য

    নারীর ভালোবাসা পেয়ে তুমি তাকে দিনের পর দিন অবহেলা করছ? তবে তার নীরবতাকে ভয় করো। নারী যদি একবার অভিমান করা বন্ধ করে দেয়, তবে বুঝে নিয়ো, তুমি তার মন থেকে উঠে গেছ।

  • মূল্যবোধের চরম পরীক্ষা — অনুগদ্য

    যার কাছে নিজেকে পুরোপুরি সঁপে দেবে, তার কাছ থেকেই অবহেলা পেতে পারো। মানুষ সহজে পেয়ে যাওয়া জিনিসের কদর করতে জানে না, বরং অবহেলাই ছুড়ে দেয়।…

  • একাকী পথিকের ছায়া — অনুগদ্য

    যারা তোমার আত্মসম্মান নিয়ে ছিনিমিনি খেলে, তাদের কখনো বন্ধু বানাবে না। এমন মানুষ তোমার জন্য বিষাক্ত। মনে রেখ, যাদের আত্মসম্মান নেই, তারা মানবিকতার মর্যাদা রাখতে পারে না।

  • স্মৃতির ধুলোমাখা শহর — অনুগদ্য

    নিজেকে সঠিক প্রমাণ করার জন্য কখনো কাউকে আগ বাড়িয়ে বোঝাতে যাওয়া শ্রেয় নয়। তুমি যদি সত্যিই সঠিক হও, তবে একসময় তা ঠিকই প্রকাশ পাবে। কারণ সত্য কখনো চাপা থাকে না।

  • অপূর্ণ স্বপ্নের বেদনা — অনুগদ্য

    কঠিন সময়ে যারা মুখ ফিরিয়ে নেয়, তাদের কঠিন সময়ে তুমি পাশে থেকো। মানুষের ভালো করলে সৃষ্টিকর্তাও ভালো করেন। এই ভরসায় নিজেকে গড়ে তোলো।…

  • অশ্রুসিক্ত নয়নের ভাষা — অনুগদ্য

    মনের কথা শোনার মতো কেউ ছিল না, তুমি আসার পর কথা বলার সঙ্গী হলে। হয়েছিলে ঠিকই, কিন্তু কখনো ভাবিনি কথারা আবার নিঃসঙ্গ হয়ে পড়বে।…

  • নিঃসঙ্গতার বিষন্ন কাব্য — অনুগদ্য

    যারা তোমাকে বলেছিল, তুমি পারবে না, তাদের মন্তব্যকে মিথ্যা প্রমাণ করে দাও। তোমাকে জিততেই হবে, আর তুমি তা পারবে। তার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম। একমাত্র পরিশ্রমই সফলতা এনে দিতে পারে।

  • অশ্রুভেজা রাতের গল্প — অনুগদ্য

    মনে করতে পারো তুমি একা, কিন্তু আমার আত্মাটা সবসময় তোমার সঙ্গে থাকে। আবারো বলছি, যা-ই করো সাবধানে থেকো; মনে রেখ, তোমার জন্য কেউ অপেক্ষা করে।…

  • অচেনা পথিকের ডায়েরি — অনুগদ্য

    মেয়ে, তোমাকেই বলছি– যত দিন বাবার বাড়িতে আছ, তত দিন নিজেকে প্রতিষ্ঠিত করো। যাতে তোমাকে কারো উপর নির্ভর করতে না হয়। কারণ তুমি জানো না, তোমার জীবনসঙ্গী কেমন হবে।…

  • মরীচিকার মায়াজাল — অনুগদ্য

    ধীরে ধীরে তুমিও আমাকে ভুলে যাবে; এই মায়া, এই ভালোবাসা কিছুই থাকবে না। হয়তো সেদিন আমিও নিজেকে মানিয়ে নেবো। তোমার প্রতি অধিকার খাটানো আমার জন্য নিষিদ্ধ হয়ে যাবে।…

  • একাকীত্বের মৌনতা — অনুগদ্য

    শেষ বিদায়ে তোমাকে জড়িয়ে ধরার সেই শেষ মুহূর্তটুকু ভুলে যাইনি। স্মৃতি মনে করে যতটা না অশ্রু আসে, তার চেয়ে শতগুণ বেশি অশ্রু ঝরে শেষ বিদায়ের কথা মনে হলে।…

  • অজানা ভালোবাসার দহন — অনুগদ্য

    মানুষের চরিত্র দুই ধরনের। কেউ অন্যায় করে মুখ লুকায়, কেউবা ভালো কাজ করে নিজেকে আড়াল রাখে। উত্তম সেই ব্যক্তি, যে ভালো কাজ করে নিজেকে লুকিয়ে রাখে।

  • নিঃসঙ্গতার সুরলহরী — অনুগদ্য

    প্রত্যাশা তার কাছেই করো, যে তোমাকে ভীষণ ভালোবাসে। ভালোবাসার মানুষের কাছে করা প্রত্যাশা পুরোপুরি না-ও পূরণ হতে পারে, তবু সে কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না।

  • পাথরের মনের হাহাকার — অনুগদ্য

    কাউকে এতটা অপমান কিংবা অবহেলা করো না, যার ফলস্বরূপ সে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মানুষ যখন অপমানিত হয়, তখন নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলে।…

  • একাকী পথিকের হাহাকার — অনুগদ্য

    তুমি ভুল ছিলে, তবুও নিজেকে সঠিক প্রমাণ করতে প্রতিনিয়ত নতুন নতুন গল্প বানাতে। আমি সবটাই বুঝতাম– বুঝেও না বোঝার ভান করে থাকতাম, কারণ প্রতিবাদ করলে তুমি কষ্ট পাবে ভেবে।

  • নিঃসঙ্গতার গভীর রাত — অনুগদ্য

    তুমি দূরে সরে যেতে চাইলে, আমি ততই পিছু নেবো। তুমি অবহেলা করলে, আমি ততই ভালোবাসবো। তুমি বুকে মাথা না রাখলে, আমি বুক খালি রাখব। তুমি ছেড়ে যাওয়ার বাহানা খুঁজলে, আমি কাঁদবো।…

  • পাথরের মনের আর্তনাদ — অনুগদ্য

    ভালোবাসা আসলেই অসম্ভব সুন্দর। যা দেখা যায় না, ছোঁয়া যায় না। শুধুই একাত্মভাবে অনুভব করা যায়। বাতাস যেমন দেখা যায় না, তবে তার শান্ত হওয়া অনুভব করা যায়।…

সম্পর্কিত বাংলা সাহিত্য topic

সব বাংলা কবিতা ও লেখা পড়ুন | বাংলা ই-বুক দেখুন